
ভারতে আগামী জাতীয় নির্বাচন তথা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এপ্রিল-মে মাসে। এর ঠিক আগে আগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ছয় রাজ্যে প্রায় ৫৬ হাজার কোটি রুপির একাধিক প্রকল্পের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পটি হলো সেলা টানেল। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নরেন্দ্র মোদি ঘোষিত ৫৫ হাজার ৬০০ কোটি রুপির এসব প্রকল্প বাস্তবায়িত হবে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও অরুণাচল রাজ্যে। আজ শনিবার অরুণাচল রাজ্যের রাজধানী ইটানগর থেকে এসব প্রকল্পের ঘোষণা দেন তিনি। ধারণা করা হচ্ছে, মূলত ভোটার টানতেই শেষ মুহূর্তে এসে এই উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিলেন মোদি।
এক বিবৃতিতে বলা হয়েছে, ৮২৫ কোটি রুপিতে নির্মিত হতে যাওয়া সংযুক্ত করবে আসাম ও অরুণাচল প্রদেশকে। আসামের বালিপাড়া থেকে শুরু করে চারিদুয়ার হয়ে অরুণাচলের তাওয়াং শহর পর্যন্ত মহাসড়কে এই টানেল নির্মাণ করা হবে। ২০১৯ সালে নরেন্দ্র মোদি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
এই টানেল ছাড়াও নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশেই এককভাবে ৪১ হাজার কোটি রুপির একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। এর মধ্যে রাজ্যের দিবাং উপত্যকায় অবস্থিত দিবাং বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প উল্লেখযোগ্য। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩১ হাজার ৮৭৫ কোটি টাকা। এই বাঁধ নির্মিত হলে এটি হবে ভারতের সর্বোচ্চ জলবিদ্যুৎ বাঁধ।
এ ছাড়া, বেশ কয়েকটি সড়ক, পরিবেশ ও পর্যটন খাত সংশ্লিষ্ট প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মোদি। উদ্বোধন করেছেন বেশ কয়েটি বিদ্যালয় উন্নয়নকাজেরও। এর বাইরে মণিপুরে ৩ হাজার ৪০০ কোটি রুপির বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন। এসব প্রকল্পের মধ্যে একটি বাণিজ্যিক মল ও একটি হাসপাতাল উল্লেখযোগ্য।
এ ছাড়া নাগাল্যান্ডেও ১ হাজার ৭০০ কোটি রুপির বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন। এই রাজ্যেও একটি বাণিজ্যিক মল ও একটি বৈদ্যুতিক স্টেশনের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন তিনি। একই সঙ্গে বেশ কয়েক সড়কের আধুনিকায়ন কাজেরও উদ্বোধন করেছেন মোদি।
নরেন্দ্র মোদি সিকিম ও মেঘালয়েও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেছেন। মেঘালয়ে এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে ২৯০ কোটি রুপি এবং সিকিমের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় করা হবে সাড়ে ৪০০ কোটি রুপি।

হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারের কাছে ট্যাংক, রাইফেল ও রকেটের ছবি এঁকে চিঠি লিখেছিল তাঁর ১০ বছর বয়সী ছেলে ইব্রাহিম সিনওয়ার। চিঠিতে ইহুদিদের হত্যার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল ইব্রাহিম।
১৯ মিনিট আগে
পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুল ভবন ধসে অন্তত ৩৩ শিক্ষার্থী ও এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ভবনের ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত চাপ এবং নিরাপত্তাব্যবস্থার ঘাটতিকে এ প্রাণহানির সম্ভাব্য কারণ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়ার রাজধানী তিরানা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সরকারি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। দুর্নীতি, শিক্ষার নিম্নমান ও ক্রমবর্ধমান ব্যয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্
২ ঘণ্টা আগে
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। ৬ অক্টোবর বাংলাদেশের বামপন্থী দল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন হয়। সেই সম্মেলনের পর শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন নেহা। ভিডিওবার্তায়
৩ ঘণ্টা আগে