প্রবল বর্ষণে ফের বড়সড় বিপর্যয় নেমে এসেছে হিমাচলের মান্ডি জেলায়। মান্ডির সুন্দরনগর এলাকায় পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। নিখোঁজ রয়েছেন আরও দুজন। জানা গেছে, নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। এই ভূমিধসের ফলে দারকি পাহাড় লাগোয়া এলাকায় একসঙ্গে ১৬টি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে, পাশাপাশি আরও অন্তত ৪০টি বাড়ি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রেড অ্যালার্ট জারি করে পুরো গ্রাম খালি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, তাঁরা আগেই বিপদের আঁচ পেয়েছিলেন। তাই অনেকেই ঘরবাড়ি খালি করে রেখেছিলেন। ফলে প্রাণহানির সংখ্যা আর বাড়েনি। এদিকে ভূমিধস ও বৃষ্টির জেরে জেলার ১ হাজার ৩৩৩টি সড়ক বন্ধ হয়ে পড়েছে। সব ধরনের যান চলাচল প্রায় অচল হয়ে গেছে। প্রশাসন জানিয়েছে, আপাতত জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে।
অপর দিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, মান্ডি ছাড়াও কুল্লু, চাম্বা ও কাংড়া জেলায় দুপুর পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি ছিল। এ ছাড়া বিলাসপুর, হামিরপুর, কিন্নৌর, লাহৌল-স্পিতি, শিমলা, সিরমৌর, সোলান ও উনা জেলাতেও নতুন করে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধস ও দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টানা বৃষ্টির কারণে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় একাধিক এলাকায় বন্যার শঙ্কাও তৈরি হয়েছে। উদ্ধারকাজে ইতিমধ্যেই নামানো হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসন, তবে দুর্গম এলাকায় প্রবল বৃষ্টি ও কাদা জমে থাকায় উদ্ধারকাজে সমস্যার মুখে পড়তে হচ্ছে।

গণতান্ত্রিক বিশ্বে বিদেশি গুপ্তচরদের জন্য সম্ভবত সবচেয়ে নিরাপদ পরিবেশ হিসেবে পরিচিত হওয়ার আট দশক পর, জাপান এখন নিজেদের ইন্টেলিজেন্স ও কাউন্টার ইন্টেলিজেন্স সক্ষমতা গড়ে তুলতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। দেশটিতে বহু ক্ষেত্রে গুপ্তচরবৃত্তি কৌশলগতভাবে এখনও অবৈধ নয়।
২৮ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব বন্দর ঘিরে নৌ অবরোধ পুনর্বহাল করেছেন এবং আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়েছেন। একই সময়ে হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে, আর যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি...
৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রায় ১ হাজার ২৪ দশমিক ৭৫ একর জমি আনুষ্ঠানিকভাবে সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। ক্ষমতায় আসার প্রথম ৬৫ দিনের মধ্যেই বিজেপির নির্বাচনী ইশতেহারে দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ....
৪ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলি বাহিনীকে সরিয়ে নেওয়া শুরু করতে বলেছেন। গত বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প এই কথা বলেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে