বিরোধী দলের নেতাদের পাশাপাশি প্রভাবশালীদের ফোনে আড়িপাতার বিষয়ে শুরু হওয়া তদন্তে সহযোগিতা করছে না ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের সর্বোচ্চ আদালত বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। সুপ্রিম কোর্ট কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রাথমিক রিপোর্ট উদ্ধৃত করে এই মন্তব্য করেছেন আদালত।
আদালত জানিয়েছেন, বিশেষজ্ঞ কমিটি ‘স্পাইওয়্যার’ দিয়ে আড়িপাতার তদন্তে নেমে ২৯ টির কেসের মধ্যে ৫ টিতে ইজরায়েলি পেগাসাস স্পাইওয়্যারের উপস্থিতির প্রমাণ পেয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য আসেনি। তবে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ মোদি সরকারকে আরও বেশি সমালোচিত করে তুলবে বলে বিশ্লেষকদের ধারণা। কারণ সরকারকে পেগাসাস মামলা থেকে অব্যাহতি দেওয়ার বদলে বৃহস্পতিবার অসহযোগিতার অভিযোগ সামনে এনেছে সুপ্রিম কোর্ট।
ইসরায়েলি প্রতিষ্ঠান নির্মিত পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে ভারতে বিশিষ্টজনেদের ফোনে আড়িপাতা হতো। এই অভিযোগে বিরোধীরা দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে ডিভিশন বেঞ্চ গত বছরের ২৭ অক্টোবর একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। সেই কমিটিতে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আরভি রবিচন্দ্রন ছাড়াও দুজন সাইবার বিশেষজ্ঞ ছিলেন।
গতকাল বুধবার কমিটি তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেশ করে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানান, ২৯টি ফোন পরীক্ষার পরে ৫ টিতে পেগাসাস পাওয়া গিয়েছে। প্রধান বিচারপতি রামানার স্পষ্ট মন্তব্য, ‘সরকারের পক্ষ থেকে তদন্তে কোনো সহযোগিতা করা হয়নি।’
প্রধান বিচারপতির এই মন্তব্যের মাধ্যমে ইজরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী পক্ষের নেতা নেত্রীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের ফোনে আড়িপাতার অভিযোগকেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল বলে মনে করছে বিরোধীরা। ফলে পেগাসাস ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে ভারতীয় রাজনীতি।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
১ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
৪ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
৪ ঘণ্টা আগে