দুজনেই প্রাপ্তবয়স্ক মেয়ে। তাদের সম্পর্কও দীর্ঘদিনের। কিন্তু পরিবারের কেউ তা মেনে নেয়নি। তাই স্বেচ্ছায় নিজেদের প্রেমকে বিয়েতে রূপ দিয়েছেন প্রতিমা বিশ্বাস এবং পপি মণ্ডল। হাতে শাঁখা-পলা, মালাবদল ও সিঁদুর দানের মাধ্যমে মনের মানুষকে বিয়ের সম্পর্কে বেঁধেছেন দুজন।
এই ঘটনার সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মালদহ জেলার ইংরেজ বাজারে মেডিকেল কলেজ সংলগ্ন হ্যানটা কালী মন্দির অঞ্চলের মানুষেরা। ভারতের গণমাধ্যম টিভি নাইন-বাংলা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিমা ও পপি দীর্ঘদিনের বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পরিচয়, সেখান থেকে মোবাইল ফোনের নম্বর দেওয়া-নেওয়া। এরপর আলাপ ধীরে ধীরে গাঢ় হয়। দুজনের বন্ধুত্ব পরিণত হয় প্রেমে। তারা পরিকল্পনা করেন একসঙ্গে থাকবেন। সেই পরিকল্পনা থেকেই নেন বিয়ের সিদ্ধান্ত।
পপি মণ্ডল বলেন, ‘দুই বছর ধরে আমাদের সম্পর্ক। পরিবারের সদস্যদের জানিয়েছি এবং অনেকভাবে তাদের বুঝিয়েছিলাম, আমরা বিয়ে না করলেও একসঙ্গে বন্ধুর মতো থাকব। কিন্তু কেউ আমাদের এই সম্পর্ক মেনে নেননি। তাই দুজনেই সিদ্ধান্ত নেই বিয়ে করার।’
নতুন সংসার চলবে কীভাবে? থাকবেন কোথায়? এই প্রশ্নের জবাবে পপি জানান, পড়াশোনা শিখেছি। কোথাও না কোথাও অবশ্যই চাকরি পেয়ে যাবো। এরপর বাসা ভাড়া নিয়ে দুজনে একসঙ্গে থাকবো।
দ্বাদশ শ্রেণির ছাত্রী প্রতিমা বিশ্বাস বলেন, বাড়িতে জানিয়েছিলাম। তারা আমাদের সম্পর্ক মেনে নেয়নি। তাই দুজনে সিদ্ধান্ত নেই পালিয়ে বিয়ে করবো। আজ তা করে নিলাম।
এ দম্পতি দাবি করেন, তারা সমাজে সমালোচনার ভয় পান না। বিয়ের মাধ্যমে ভালোবাসা পূর্ণতা লাভ করেছে, এতেই তারা খুশি।
এর আগে, গত বছরের মে মাসে কলকাতার একটি মন্দিরে বিয়ে করে আলোচনায় উঠে এসেছিলেন মৌমিতা মজুমদার ও মৌসুমী দত্ত নামে দুই তরুণী।

প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
২২ মিনিট আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
১ ঘণ্টা আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৩ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৫ ঘণ্টা আগে