ভারতের মণিপুর রাজ্যে ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন বা জাতীয় নাগরিক পঞ্জীকরণের (এনআরসি) পক্ষে এক প্রস্তাব পাস হয়েছে। গতকাল শুক্রবার মণিপুরের বিধানসভায় এনআরসির পক্ষে সর্বসম্মতি ক্রমে প্রস্তাবটি পাস হয়।
বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মনে করেন, বেআইনি অনুপ্রবেশ বেড়েছে। তাই নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া জরুরি। তবে মিয়ানমার ও আসাম সীমান্তবর্তী রাজ্যটিতে এনআরসি প্রক্রিয়া শুরু হলে বাঙালিদের সমস্যা বাড়বে বলে মনে করেন আসামের ‘আমরা বাঙালি’ দলের নেতা সাধন পুরকায়স্থ। শনিবার তিনি অভিযোগ করে বলেন, ‘মণিপুরকেও বাঙালি শূন্য করার চেষ্টা চালাচ্ছে বিজেপি।’
ভারতীয় সুপ্রিম কোর্টের সরাসরি নজরদারিতে ২০১৯ সালের ৩১ আগস্ট ভারতের একমাত্র রাজ্য হিসেবে আসামে প্রকাশিত হয় এনআরসির প্রথম চূড়ান্ত তালিকা। সেই তালিকায় সাড়ে তিন কোটি আবেদনকারীর মধ্যে ১৯ লাখেরও বেশি মানুষের নাম বাদ যায় চূড়ান্ত নাগরিক তালিকায়। এনআরসি প্রক্রিয়া চলাকালে বহু মানুষ আত্মঘাতী হন। তালিকা প্রকাশের পরও একই ছবি দেখা যায়। বাঙালিরাই বেশি নাগরিক-হয়রানির শিকার হন। কিন্তু সেই এনআরসি তালিকা আজও গ্রহণ করেনি সরকার।
এই অবস্থায় মণিপুর নতুন করে এনআরসি প্রক্রিয়া চালু করতে চায়। রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হওয়ায় বাঙালিরা উদ্বিগ্ন।

ভারতের সবচেয়ে ধনী পরিবারের পর্যায়ে থাকা মানুষদের জীবনযাত্রার মানও বেশ কয়েকটি উন্নত অর্থনীতির দেশের আয়ের দিক থেকে সবচেয়ে নিচের স্তরে থাকা মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
১ ঘণ্টা আগে
চলন্ত স্কুটারে ধাক্কা দিয়ে তিন আরোহীকে হত্যার পর তরুণ বললেন, ‘বাবা সব সামলে নেবেন।’ এমনই দৃশ্য দেখা গেল ভারতের কেরালার কোচির নেদুম্বাসেরি বিমানবন্দরের কাছের এক সড়কে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযাগমাধ্যমে ছড়িয়ে গেছে।
২ ঘণ্টা আগে
ভারতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে বিরোধী দল ও ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ অব্যাহত রয়েছে।
৫ ঘণ্টা আগে
ব্রিটেনে খ্রিষ্টীয় জাতীয়তাবাদের সঙ্গে সবচেয়ে বেশি মিল থাকা গোষ্ঠীর অধিকাংশই নিজেদের খ্রিষ্টান বললেও খুব কম মানুষ নিয়মিত গির্জায় যান। তাঁদের কাছে খ্রিষ্টধর্ম চর্চার চেয়ে দেশের খ্রিষ্টীয় ঐতিহ্য রক্ষা বেশি গুরুত্বপূর্ণ বলে থিওসের নতুন এক জরিপে উঠে এসেছে।
৫ ঘণ্টা আগে