ভারতীয় অভিনেত্রী সানি লিওনের ছবি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে ছাপা হয়েছে। উত্তর প্রদেশে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে ছাপানো ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, এক উদ্ভট পরিস্থিতিতে অভিনেত্রী সানি লিওনের ছবি উত্তর প্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে দেখা গেছে। ‘সানি লিওন’ নামের অ্যাডমিট কার্ড এবং এই অভিনেত্রীর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রবেশপত্রে পরীক্ষার তারিখ রয়েছে শনিবার (১৭ ফেব্রুয়ারি)।
উত্তর প্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ডের (ইউপিপিআরবি) ওয়েবসাইটে সানি লিওনের ছবি দিয়ে নিবন্ধন করা হয়েছে। ইউপিপিআরবি শনিবার রাজ্যটির ৭৫টি জেলায় ২ হাজার ৩৮৫টি পরীক্ষা কেন্দ্রে এই নিয়োগ পরীক্ষা নেয়।
ফর্ম অনুসারে, সানি লিওনের পরীক্ষার কেন্দ্র ছিল কনৌজের তিরওয়া তহসিলের শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। কনৌজ পুলিশের সাইবার সেল এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
সংবাদমাধ্যম বলছে, উত্তর প্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ডের ওয়েবসাইটে কনস্টেবল পদের জন্য রেজিস্ট্রেশনেই সানি লিওনের ছবি দেখা গেছে। শনিবার ছিল কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা। সেখানেই দেখা যায়, অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অ্যাডমিট কার্ড যার নামে, সেই পরীক্ষার্থী পরীক্ষাই দিতে আসেননি। পরে যাচাই করে দেখা যায়, অ্যাডমিট কার্ডটি নকল। রেজিস্ট্রেশনের জন্য যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছিল, তা উত্তর প্রদেশের হলেও, ঠিকানা দেওয়া মুম্বাইয়ের।
রেজিস্ট্রেশনের সময়ই অভিনেত্রীর ছবি আপলোড করা হয়েছিল। অন্যদিকে যার নামে রেজিস্ট্রেশন হয়েছিল অ্যাডমিট কার্ডটি, তাকে তলব করা হয়েছে। কনৌজ পুলিশের সাইবার সেল এই ঘটনার তদন্ত শুরু করেছে।
সংবাদমাধ্যম বলছে, উত্তর প্রদেশের এই কনস্টেবল নিয়োগ পরীক্ষায় শনিবার কমপক্ষে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সকলেই ভুয়া পরীক্ষার্থী ছিলেন।

প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-এর নেতা ওজগুর ওজেলকে অপসারণের রায় দিয়েছেন তুরস্কের একটি আদালত। বৃহস্পতিবার (২১ মে) দেওয়া এই রায়ে ২০২৩ সালের দলীয় কংগ্রেস বাতিল ঘোষণা করা হয়। ওই কংগ্রেসেই ওজেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
সর্বোচ্চ নেতার এই নির্দেশনার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া অন্যতম প্রধান শর্তটি বড় ধরনের ধাক্কা খেল, যা যুদ্ধ বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।
১ ঘণ্টা আগে
ইরানের নবগঠিত পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। ওই মানচিত্রে হরমুজ প্রণালি ও এর আশপাশের ২২ হাজার বর্গকিলোমিটারের বেশি (৮,৮০০ বর্গমাইল) সামুদ্রিক এলাকাকে ‘ইরানি সশস্ত্র বাহিনীর ওভারসাইট’ বা সামরিক নজরদারির আওতাভুক্ত এলাকা হিসেবে দাবি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে আল-বদর সংগঠনের শীর্ষ অপারেশনাল কমান্ডার আরজামান্দ গুলজার ওরফে বুরহান হামজা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। ভারতীয় নিরাপত্তা সংস্থার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা এই জঙ্গিনেতা জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনার অন্যতম মূল সংগঠক ছিলেন বলে...
৩ ঘণ্টা আগে