
গর্ভধারণে অক্ষম নারীর সন্তান জন্মদানে সক্ষম করে তুলতে এক বিশেষ প্রকল্পের ঘোষণা দিয়েছেন ভারতের সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় নারীদের ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) চিকিৎসার জন্য দুই কিস্তিতে মোট ৩ লাখ রুপি দেবে সিকিম সরকার।
ভারতের চীন সীমান্তবর্তী ছোট্ট রাজ্য সিকিমে গর্ভধারণে অক্ষম নারীদের চিকিৎসার জন্য এই প্রকল্প ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পি এস তামাং। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘বাৎসল্য প্রকল্প’।
মুখ্যমন্ত্রীর মতে, সিকিমে নারীদের বন্ধ্যত্ব বাড়ছে। এই বন্ধ্যত্ব থেকে নিস্তার পেতে আইভিএফ চিকিৎসা জরুরি। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা করাতে পারেন না। তাই তাদের জন্যই নিয়ে আসা হয়েছে প্রকল্পটি।
ভরাতের এই ছোট্ট রাজ্যের নাগরিকদের জন্য সরকারের অনুদানমূলক প্রকল্পের অভাব নেই। সিকিমের প্রতিটি বাড়িতে গ্যাসের সংযোগ রয়েছে। রাস্তায় কোথাও ভিক্ষুক নেই। পড়াশোনার খরচও বহন করে সরকার। কৃষিকাজে ব্যবহৃত হয় কেবল জৈব সার। এবার বন্ধ্যত্ব নিরসনে সরকারি আর্থিক সহায়তা ঘোষণা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করল রাজ্য সরকার।
উল্লেখ্য, জনসংখ্যা বাড়াতে ভারতের আরেক রাজ্য মিজোরামও দুটির বেশি সন্তান গ্রহণ করলে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে।

ভারতকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভারতকে ‘হেলহোল’ বা ‘নরককুণ্ড’ বলে অভিহিত করা একটি বক্তব্য শেয়ার করায় ট্রাম্পের তীব্র সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
৩৪ মিনিট আগে
ইসরায়েলে পৌঁছেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি বিশেষ সম্প্রদায়ের ২৫০ জনেরও বেশি সদস্য। তাঁরা নিজেদের বাইবেলের ‘হারিয়ে যাওয়া গোত্র’-এর বংশধর বলে দাবি করেন। শুক্রবার (২৪ এপ্রিল) ভারতীয় এনডিটিভি জানিয়েছে, দলটি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করার পর ইসরায়েলের পতাকার রঙে সাজানো নীল-সাদা বেলুনের...
১ ঘণ্টা আগে
বিশাল এক হিমবাহের কারণে হুমকির মুখে পড়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে চলতি মৌসুমের আরোহণ কার্যক্রম। শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, একটি বিশাল বরফখণ্ড বা ‘সেরাক’ নেপালের দিক থেকে প্রধান আরোহনপথটিকে আটকে দিয়েছে।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রর মধ্যে পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক সমুদ্রসীমায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি বিশাল বাণিজ্যিক কার্গো জাহাজ জব্দ করে তাদের উপকূলে নিয়ে যাওয়ার কয়েক দিনের মাথায়, যুক্তরাষ্ট্রও পাল্টা পদক্ষেপ...
৩ ঘণ্টা আগে