ভারতের কেন্দ্রশাসিত এলাকা পদুচেরিতে হাওয়াই মিঠাই বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা এই মিঠাই তৈরিতে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার শনাক্ত করার পর এ নির্দেশ দেওয়া হয়।
গত বৃহস্পতিবার পদুচেরির লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সুন্দররাজন একটি ভিডিও বার্তায় এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
ভিডিও ক্লিপটি শেয়ার করে তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে গভর্নর জনসাধারণকে শিশুদের জন্য হাওয়াই মিঠাই কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এতে উপস্থিত রাসায়নিকগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ভিডিওতে গভর্নর তামিলসাই সুন্দররাজন জানান, হাওয়াই মিঠাই খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা রোডামাইন-বি-এর উপস্থিতি খুঁজে পেয়েছেন, যা একটি বিষাক্ত পদার্থ।
ঘোষণায় বলা হয়েছে, হাওয়াই মিঠাই বিক্রির সব দোকান পরিদর্শন করার জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেলে সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দেওয়া হবে।
ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তথ্য অনুসারে, রোডামাইন বি সাধারণত আরএইচবি (RhB) দিয়ে প্রকাশ করা হয়। এই রাসায়নিক যৌগ রঞ্জক হিসেবে কাজ করে। খাবারে ব্যবহৃত এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে কোষ এবং টিস্যুতে অক্সিডেটিভ চাপ সৃষ্টি করে। শুধু তা-ই নয়, দীর্ঘদিন ধরে খাবারে রোডামাইন বি-এর ব্যবহার লিভার (যকৃৎ) বিকল করে দিতে পারে। এমনকি ক্যানসারের মতো গুরুতর স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে। এই রাসায়নিক বেশি পরিমাণে খুব অল্প সময়ের জন্যও মানবদেহের সংস্পর্শে এলে তীব্র বিষক্রিয়া তৈরি করতে পারে।

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ কর্মকর্তাদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনীর অন্তত ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে...
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর এবার বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক লুটপাট। গত বুধবারের প্রলয়ংকরী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া লা গুয়াইরা অঞ্চলের অন্তত একটি বড় শপিং মলে আজ বৃহস্পতিবার প্রকাশ্যে লুটপাটের ঘটনা ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির সংবাদকর্মীরা...
৬ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রীকে খামেনির জানাজায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। তবে তেহরানের এই আমন্ত্রণ নয়াদিল্লিকে বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত পরীক্ষায় ফেলে দিয়েছে...
১১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক ব্রিটিশ টিকটক কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ব্রুক জর্জ নামের ২৩ বছর বয়সী ওই তরুণী বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তিনি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করছে তাঁর পরিবার।
১১ ঘণ্টা আগে