বুলডোজার দিয়ে আন্দোলনকারীদের বাড়ি গুড়িয়ে দেওয়া আইন সম্মতভাবে করা হয়েছে কিনা সেটা উত্তর প্রদেশ (ইউপি) সরকারের কাছে জানতে চেয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট।
আজ বৃহস্পতিবার প্রয়াগরাজে জাভেদ খানের দোতলা বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া নিয়ে সর্বোচ্চ আদালত মন্তব্য করেছেন, ‘উচ্ছেদ অভিযান আইন অনুযায়ী হতে হবে। কিন্তু সেটা প্রতিশোধমূলক হতে পারে না।’
সুপ্রিম কোর্ট ইউপি সরকার এবং প্রয়াগরাজ ও কানপুরের পৌর কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে আগামী মঙ্গলবারের মধ্যে তাঁদের বক্তব্য জানাতে বলেছেন।
বুলডোজার দিয়ে প্রতিবাদীদের মুখ বন্ধ করার যে কৌশল ইউপিতে বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিয়েছেন তার সমালোচনায় সরব গোটা দেশ। ভারতের সাবেক প্রধান বিচারপতি গোবিন্দ মাথুরও বিনা বিচারে কারও বাড়ি ভেঙে দেওয়ার ঘোর বিরোধী। ইউপির ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
জমিয়তে উলামায়ে হিন্দ-এর তরফে করা মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট বলেন, ‘সবকিছু সঠিকভাবে হওয়া উচিত। আমরা আশা করি কর্তৃপক্ষ আইন অনুযায়ী কাজ করবে। অপ্রীতিকর কিছু যেন না ঘটে এজন্য নিরাপত্তা নিশ্চিত করুন।’
আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। এর আগেই ইউপি সরকার ও স্থানীয় পৌর কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে।
জমিয়তের তরফে আইনজীবী সিইউ সিং বলেন, ‘কোনও বাড়ি ভাঙার আগে ১৫ থেকে ৪০ দিনের নোটিশ দিতে হয়। ইউপিতে সেটা করা হয়নি।’

পাকিস্তান সীমান্ত পেরিয়ে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে অনুপ্রবেশকারী একদল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে