
উত্তর প্রদেশের মোরাদাবাদে এক মুসলমান চিকিৎসকের কাছে ফ্ল্যাট বিক্রি করা নিয়ে আপত্তি জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা। তাঁরা রীতিমতো ব্যানার নিয়ে বিক্ষোভও করেছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দ্য ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সোসাইটি নামে ওই আবাসিক এলাকায় ডা. ইকরা চৌধুরীর কাছে বাড়ি বিক্রি করেন ডা. অশোক বাজাজ। এটি জানার পর ডা. অশোককে ওই সোসাইটির বাসিন্দারা বলেন, ‘আপনা মাকান ওয়াপিস লো’ অর্থাৎ ‘আপনার বাড়ি ফেরত নিন’।
বাড়ি ফিরিয়ে নেওয়ার দাবিতে সোসাইটির গেটের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। সোসাইটির চেয়ারম্যান অমিত ভার্মাও প্রতিবাদে যোগ দেন।
এক বিক্ষোভকারী বলেন, ‘এটি একটি হিন্দু সোসাইটি, যেখানে চার শতাধিক হিন্দু পরিবার বাস করে। আমরা চাই না অন্য কোনো সম্প্রদায়ের কেউ এখানে বসবাস করুক। আর ওই বাড়ি একটি মন্দিরের কাছে অবস্থিত।’
আরেক বাসিন্দা বলেন, মালিকানা পরিবর্তনের কারণে সোসাইটির অন্য সম্প্রদায়ের লোকেরা এসে বসবাস শুরু করবে। এভাবে তাদের সংখ্যা বাড়তে থাকলে হিন্দুদের এখান থেকে চলে যেতে হতে পারে!
এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার সিং জানান, সোসাইটির সদস্যরা বাড়ি বিক্রির বিষয়ে আপত্তি জানিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে সর্বসম্মত ও বন্ধুত্বপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।
তবে এ বিষয়ে বিক্রেতা ও ক্রেতা কোনো মন্তব্য করেননি।
সম্প্রতি দাবি ওঠে, ভারতের সাম্ভালের শাহী জামে মসজিদের জায়গায় আগে হরিহর মন্দির ছিল। এরপর আদালতের নির্দেশে সেখানে সমীক্ষা শুরু হয়। এ নিয়ে স্থানীয় হিন্দু-মুসলিমদের মধ্যে সংঘর্ষে ছয়জনের মৃত্যুর পর সমীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। তবে এরপর খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ আজমির শরিফসহ আরও কয়েকটি মসজিদের জায়গায় আগে মন্দির ছিল এমন দাবি উঠতে শুরু করেছে। এতে দুই সম্প্রদায়ের উত্তেজনা এখন চরমে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে