
বাংলাদেশের উজানে থাকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে রুদ্রমূর্তি ধারণ করেছে চীন থেকে আসা ব্রহ্মপুত্র। আর এতে আসামের ব্রহ্মপুত্র অববাহিকায় থাকা জেলাগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ছাড়াও রাজ্যটির অন্য সব বড় নদীর পানিই বিপৎসীমার ওপর দিয়ে বইছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে এবং পানিবন্দী হয়ে পড়েছে আরও সাড়ে ১৬ লাখ মানুষ।
আসাম সরকার গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ব্রহ্মপুত্রসহ রাজ্যের সব বড় নদীর পানিই বিপৎসীমার ওপর দিয়ে বইছে। বিশেষ করে দিগারু ও কলং নদীর পানির কারণে বিপুল পরিমাণ এলাকা ডুবে গেছে। এদিকে, আসামে ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় ভাটিতে থাকা বাংলাদেশের উত্তরবঙ্গেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত আসামের জেলাগুলো হলো—বারপেতা, বিশ্বনাথ, কাছাড়, চরাইদেও, চিরাং, দররাং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি, হোজাই, জোড়হাট, কামরূপ, কামরূপ মেট্রোপলিটন, পূর্ব কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং, করিমগঞ্জ ও লাকপুর। এ ছাড়া, মাজুলি, মারিগাঁও, নগাঁও, নলবাড়ি, শিবসাগর, সোনিতপুর এবং তিনসুকিয়া জেলাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, বাংলাদেশের সিলেট অঞ্চলসংলগ্ন আসামে বরাক নদীর পানি এপি ঘাট, বিপি ঘাট, ছোট বাকড়া ও ফুলেট্রাক পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া বরাকের উপনদী ঘারমুড়া, ধলেশ্বরী, মাটিজুরির কাটাখাল ও করিমগঞ্জ শহরের কুশিয়ারা নদীতেও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, আসামে এ নিয়ে দ্বিতীয় দফার বন্যায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণ গেছে। এ নিয়ে রাজ্যটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬। এ বিষয়ে আসামের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) মুখপাত্র বলেছেন, ‘মে মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া দুই ধাপের বন্যায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি।’

কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা-ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। শনিবার (২২ আগস্ট) দক্ষিণ কলকাতার বেহালায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়...
২৮ মিনিট আগে
যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিমানবাহিনীর একটি দল গতকাল শুক্রবার মিসরে পৌঁছেছে। ‘ঈগলস অব সিভিলাইজেশন-২০২৬’ নামে এই মহড়া আগামী মাস পর্যন্ত চলবে। এটি চীন ও মিসরের বিমানবাহিনীর মধ্যে দ্বিতীয় যৌথ মহড়া...
২ ঘণ্টা আগে
ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের সামরিক বাহিনীর (পিপলস লিবারেশন আর্মির) অনুপ্রবেশের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বিজেপির জ্যেষ্ঠ সংসদ সদস্য তাপির গাও। তিনি জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) সংলগ্ন সীমানায় চীনা অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দেওয়া সতর্কবার্তাকে...
২ ঘণ্টা আগে
এক সময় হাজার ফুট উঁচুতে উড়োজাহাজে যাত্রীদের সেবা দিতেন এয়ার ইন্ডিয়ার সাবেক এয়ার হোস্টেস নেহা পচিশিয়া। সেখান থেকে তাঁর পুলিশ কর্মকর্তা হয়ে ওঠার গল্পটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখা হতো। তবে সাফল্যের এক দশক পর সেই পরিচিতি ঢেকে গেছে গুরুতর এক অপরাধের অভিযোগে...
৬ ঘণ্টা আগে