
কঙ্গনা রনৌতের হিমাচলের বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে বিতর্কে এবার শামিল হলেন রাজ্যের গণপূর্তমন্ত্রী বিক্রমাদিত্য সিংহ। তিনি খোঁচা দিয়ে বলেন, ‘ম্যাডাম ভারী দুষ্টুমি করেন! সময়মতো বিদ্যুৎ বিল শোধ করেন না। তারপর সরকারকে দোষারোপ করেন। এভাবে কি আর চলে!’
সম্প্রতি নিজের সংসদীয় এলাকা মান্ডিতে এক জনসভায় বিজেপির এমপি কঙ্গনা রনৌত হিমাচল প্রদেশের বিদ্যুতের মূল্যস্ফীতির কড়া সমালোচনা করেন। যেখানে তিনি দাবি করেন, হিমাচলের মানালিতে তাঁর যে বাড়ি আছে, সেখানে এক মাসে বিদ্যুৎ বিল এসেছে লাখ রুপি। বলেন, ‘আমার মানালির বাড়িতে এক মাসে বিদ্যুৎ বিল এসেছে ১ লাখ রুপি। আমি তো সেখানে থাকিই না। কতটা ভয়ংকর পরিস্থিতি!’
এ সময় তিনি আরও দাবি করেন, আগে তাঁর বিদ্যুৎ বিল আসত ৫ হাজার রুপি। এখন সেই বিল বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার রুপি। বিষয়টি নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘মনে হচ্ছে, আমি যেন বাড়িতে আস্ত একটা কারখানা চালাই!’
কঙ্গনার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। এরপর হিমাচল প্রদেশ রাজ্য বিদ্যুৎ বোর্ড—এইচপিএসইবি এক বিবৃতি দিয়ে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করে। বিবৃতি অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে কোনো বিল শোধ করেননি অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রনৌত। বকেয়া ৩২ হাজার ২৮৭ রুপি, জরিমানা ও জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বিলসহ তাঁর বর্তমান বিদ্যুৎ বিলের অঙ্ক দাঁড়িয়েছে ৯০ হাজার ৩৮৪ রুপি।
কঙ্গনার কারখানাসংক্রান্ত মন্তব্যের জবাবে এইচপিএসইবি জানিয়েছে, কঙ্গনা রনৌতের মানালির সিমসা গ্রামের বাড়িতে ৯৪ দশমিক ৮২ কিলোওয়াট লোডের বিদ্যুৎ প্রয়োজন হয়, যা অন্য যেকোনো আবাসিক বাড়ির তুলনায় দেড় হাজার শতাংশ বেশি।
এরই জেরে সামাজিক মাধ্যমে কঙ্গনার নাম উল্লেখ না করে ব্যঙ্গাত্মক পোস্টটি করেন বিক্রমাদিত্য সিংহ। তবে বরাবরের মতো চুপ করে থাকতে পারলেন না কঙ্গনা। মোটেই কৌশলী অবস্থান না নিয়ে সরাসরি কটাক্ষ করে বললেন, ‘বিক্রমাদিত্য সিংহ যদি রাজা বাবু হন, তাহলে আমিও একজন রানি।’
উল্লেখ্য, বিক্রমাদিত্য সিংহ, হিমাচলের সাবেক মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ এবং রাজ্য কংগ্রেস নেত্রী প্রতিভা সিংহের ছেলে এবং রামপুর এস্টেটের বংশধর।

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে লক্ষ্যভিত্তিক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের দেশটি ছাড়ার সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই রোববার কিয়েভে পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎজ।
১৫ মিনিট আগে
দিল্লির যন্তর মন্তরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগে দাবিতে বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন তিন নারী সাংবাদিক। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো ‘নিরপেক্ষ’ তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে। খবর এনডিটিভির।
২ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ নিয়ে আলোচনা থমকে যাওয়ার পর দেশটিতে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে গত শুক্রবার প্রেসিডেন্টের অবকাশ যাপনকেন্দ্র ক্যাম্প ডেভিডে কয়েক ঘণ্টা ধরে গোপন বৈঠক করেছেন তাঁর শীর্ষ মন্ত্রিসভার....
৩ ঘণ্টা আগে
২০২৩ সালে ভারতে গড় আয়ু ছিল ৭১ বছর। একই সময়ে পাকিস্তানে ছিল ৬৮ দশমিক ২ বছর। তবে বাংলাদেশে তা ছিল ৭২ দশমিক ৭ বছর এবং যুক্তরাষ্ট্রে ৭৮ দশমিক ৫ বছর, কানাডায় ৮১ দশমিক ৪ বছর।
৪ ঘণ্টা আগে