
পেহেলগামের নৃশংস সন্ত্রাসী হামলার ঠিক দুই সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসীদের ৯টি ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। আজ বুধবার ভোরের চালানো এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এটি ১৯৭১ সালের পর পাকিস্তানে ভারতের প্রথম ৩ বাহিনীর সম্মিলিত হামলা।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় রাত ১টা ৪৪ মিনিটে এই অভিযান শুরু হয়। উদ্দেশ্য ছিল ভারতীয় ভূখণ্ডে হামলার পরিকল্পনা ও সহায়তা দেওয়া শত্রু পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া।
এতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন অস্ত্র ব্যবহার করা হয়। সেনা সূত্রের দাবি, অভিযানে কামিকাজে ড্রোনসহ ‘লোইটারিং অ্যামুনিশন’-এর মতো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রও ব্যবহার করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে নিশানা করা হয়নি। শুধু সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করেই আঘাত হানা হয়েছে। লক্ষ্য বাছাই ও হামলার ধরনে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে বলেও জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই ৯টি সন্ত্রাসী ঘাঁটির মধ্যে রয়েছে বাহাওয়ালপুরে অবস্থিত জয়শ-ই-মোহাম্মদের সদর দপ্তর এবং লস্কর-ই-তাইয়েবার প্রধান কার্যালয়।
গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। ওই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন। ধারণা করা হচ্ছে, ‘অপারেশন সিঁদুর’ সেই অঙ্গীকারেরই বাস্তবায়ন।
সূত্রের দাবি, এই অভিযানের পুরো সময়ে পরিস্থিতি নজরে রেখেছেন মোদি। অভিযানের পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেন এবং অভিযানের বিস্তারিত তথ্য জানান।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের মধ্যেই ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম পাকিস্তানের অভ্যন্তরে এমন বড়সড় যৌথ সামরিক অভিযান চালাল ভারত।
আরও খবর পড়ুন:

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
৯ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
১০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
১০ ঘণ্টা আগে