
ভারতে ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত চার বছরে যৌতুক সংক্রান্ত কারণে প্রায় ৩৬ হাজার নারীর মৃত্যু হয়েছে। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর জরিপে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত যৌতুক সংক্রান্ত নির্যাতনে মোট ৩৫ হাজার ৪৯৩ জন নারী নিহত হয়েছেন। সেই হিসেবে যৌতুকের কারণে ভারতে গড়ে প্রতিদিন ২০ জন নারী মারা যাচ্ছেন।
সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে, পণপ্রথা শুধু দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারেই সীমাবদ্ধ নয়। উচ্চশিক্ষিত ও কর্মজীবী নারীর ক্ষেত্রেও পরিস্থিতি একইরকম।
সমাজবিজ্ঞানীরা বলছেন, ভারতে এখনো বিয়ে মানেই একধরনের অর্থনৈতিক লেনদেন। কনের পরিবার থেকে গাড়ি, গয়না, নগদ অর্থ ও বাড়িঘরের দাবি করা হয়। এই দাবির চাপ পূরণ করতে না পারলে নারী নির্যাতনের শিকার হন, অনেক ক্ষেত্রেই হত্যার মতো ঘটনা ঘটছে।
বিদেশি গবেষণা অনুযায়ী, ১৯৫০ থেকে ১৯৯৯ পর্যন্ত ভারতে পণ বাবদ লেনদেনের পরিমাণ ২৫০ বিলিয়ন ডলার। একবিংশ শতাব্দীতেও প্রায় ৯০ শতাংশ বিয়েতে যৌতুক দেওয়া হয়।
আইন অনুযায়ী, ভারতে ১৯৬১ সাল থেকে পণপ্রথা নিষিদ্ধ। পাশাপাশি গৃহবধূ নির্যাতন প্রতিরোধে ১৯৮৩ সালে এই আইনে ৪৯৮(এ) ধারা যোগ করা হয়েছে। তবুও বদলায়নি বাস্তবতা। আদালতে প্রায়ই যৌতুককে ‘উপহার’ হিসেবে গণ্য করা হয়, যা অপরাধীদের দায়মুক্তি নিশ্চিত করছে।
মনোবিদরা বলছেন, যৌতুক কেবল অর্থনৈতিক বিষয় নয়, এটি পুরুষতান্ত্রিক মানসিকতার ফল। সমাজে যৌতুককে পুরুষদের মর্যাদা ও কর্তৃত্বের প্রতীক হিসেবে দেখা হয়। ফলে নারী যত শিক্ষিত বা কর্মজীবী হোক না কেন, যৌতুকের চাপ থেকে তারা মুক্তি পান না।

পাকিস্তান সীমান্ত পেরিয়ে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে অনুপ্রবেশকারী একদল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে