বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের সময় দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে হওয়া আলোচনা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিপক্ষীয় আলোচনায় এমন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা গভীরভাবে প্রভাবিত করবে পশ্চিমবঙ্গকে। আর এসব বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মতামত নেওয়া হয়নি বলেই বিরক্ত মমতা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে এ খবর দিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মমতার ক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে ফারাক্কা চুক্তি—যা নিয়ে দেওয়া হয়েছে যৌথ বিবৃতি। ২০২৬ সালে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে এবং শেখ হাসিনার সফরে ভারত ও বাংলাদেশ দুই দেশই ফারাক্কা চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গে ফারাক্কা চুক্তির প্রভাব অনেক বেশি বলেই এ বিষয়ে চুক্তির আগে রাজ্যটির কোনো মতামত নেওয়া না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত শনিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের আলোচনা শুরুর জন্য একটি যৌথ কারিগরি কমিটি গঠনের ব্যাপারে সম্মত হন দুই দেশের সরকারপ্রধান।
পশ্চিমবঙ্গের অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ ফারাক্কা বাঁধ—যা দিয়ে গঙ্গার পানি বাংলাদেশে প্রবাহিত হয় এবং হুগলি নদীতে পানি সরানো নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। গঙ্গার পানি কলকাতা বন্দরের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ এবং কলকাতাসহ হুগলি-ভাগীরথী নদীর তীরে শহুরে বসতিগুলোর পানির চাহিদা পূরণ করে।
তিস্তার পানি ইস্যুতে চুক্তি এবং তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে একটি কারিগরি দল পাঠানোর সিদ্ধান্তও মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষুব্ধ করেছে। তিস্তার পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের উদ্বেগ রয়েছে এবং এটি আগে থেকেই একটি বিতর্কিত বিষয়।
সূত্রগুলো এনডিটিভিকে নিশ্চিত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এসব বিষয়ে নরেন্দ্র মোদিকে চিঠি লিখবেন এবং তৃণমূলের সংসদ সদস্যরা পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করবেন। তৃণমূল এই ইস্যুতে সমর্থনের জন্য বিজেপিবিরোধী ইন্ডিয়া ব্লকের সমর্থন আদায়ের চেষ্টাও করতে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলাদেশের সঙ্গে কোনো সমস্যা নেই এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর এখনো উষ্ণ সম্পর্ক রয়েছে, তা নিশ্চিত করেছে সূত্রগুলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের জনগণের জন্য ই-মেডিকেল ভিসা সুবিধা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের বাতাস হঠাৎই বারুদের গন্ধে আবারও ভারী হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে ইরানের একটি শহর ও একটি গুরুত্বপূর্ণ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, ইসরায়েল যখন লেবাননের অভ্যন্তরে দখল বিস্তৃত করতে ব্যস্ত, তখনই দেশটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আবার কুয়েতও জানিয়েছে, তারা তাদ
১ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ গতকাল রোববার বলেছেন, ভারত যেমন নেপালের ভূখণ্ড দখল করেছে, তেমনি নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখল করে রেখেছে। তিনি দুই দেশের এই সীমান্ত বিরোধের মধ্যস্থতা প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সম্পৃক্ততারও আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাদের লেবাননের আরও ভেতরে ঢুকে পড়ে দখল সুদৃঢ় করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার তিনি এ নির্দেশ দেন। অথচ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের মধ্যে ছয় সপ্তাহ ধরে যুদ্ধবিরতি চলছে।
৩ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে যেকোনো আলোচনার ভিত্তি হিসেবে সামরিক প্রতিরোধক্ষমতাকেই শক্তি হিসেবে দেখে এবং যুক্তরাষ্ট্রের ‘গ্যারান্টি বা নিশ্চয়তা ও কথার’ ওপর নির্ভর করার ধারণাকে প্রত্যাখ্যান করে।
৪ ঘণ্টা আগে