ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে ২২ জন নিহত হয়েছে। আজ রোববার রাজ্যটির উত্তরকাশি জেলায় এ দুর্ঘটনা হয়। বাসটিতে ২৮ তীর্থযাত্রী ছিলেন। তাঁরা ওই রাজ্যের অন্যতম বড় তীর্থস্থান যমুনত্রীর উদ্দেশে যাত্রা করেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশি জেলায় রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা হয়। এতে ২২ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যটির দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
উত্তরাখণ্ড পুলিশের উপমহাপরিদর্শক অশোক কুমার জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এরই মধ্যে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ব্যক্তিগতভাবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামির সঙ্গে কথাও বলেছেন।
এ সম্পর্কিত এক টুইট বার্তায় অমিত শাহ বলেন, ‘উত্তরাখণ্ডে তীর্থযাত্রী বহনকারী একটি বাস খাদে পড়ার ঘটনা ভীষণ দুঃখজনক। আমি মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামির সঙ্গে কথা বলেছি। আহতদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ সদস্যরা নিযুক্ত হয়েছেন। এরই মধ্যে আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে যাচ্ছে।

গুগল, মাইক্রোসফট, ইউটিউব কিংবা ক্রুজের মতো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে দীর্ঘ ১৪ বছর প্রকৌশলী হিসেবে সফল ক্যারিয়ার গড়েছিলেন ৩৫ বছর বয়সী সালাহউদ্দিন আব্দুল-কাফি। বার্ষিক বেতন ছিল প্রায় সাড়ে ৪ লাখ মার্কিন ডলার। কিন্তু প্রযুক্তিশিল্পের প্রতি একধরনের ‘মোহভঙ্গ’ হওয়ায় সেই...
৭ মিনিট আগে
প্রাণঘাতী ভূমিকম্পের পর ভেনেজুয়ায় জরুরি সহায়তা কার্যক্রম জোরদারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অতিরিক্ত সামরিক সদস্য মোতায়েন, ত্রাণ সহায়তা এবং উদ্ধার কার্যক্রমে সম্পদ ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছে ওয়াশিংটন।
৩৩ মিনিট আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে অযোধ্যার জমকালো রামমন্দির উদ্বোধনের আড়াই বছর পর, বড়সড় বিতর্কের মুখে পড়েছে এই তীর্থক্ষেত্র। ভক্তদের দেওয়া কোটি কোটি রুপির অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগ ওঠায় দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ সাময়িকভাবে স্থগিত করেছে। ওই জলসীমায় একটি পণ্যবাহী জাহাজে নতুন করে হামলার ঘটনার পর নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে।
১ ঘণ্টা আগে