দীর্ঘ চার দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পোল্যান্ড সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। সেখানে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, একসময় ভারতের (পররাষ্ট্র) নীতি ছিল সবার কাছ থেকে দূরে থাকা। আর এখন ভারতের নীতি হলো সবার কাছে আসা। আজ বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, চার দশক আগে ১৯৭৯ সালে সর্বশেষ ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পোল্যান্ড সফরে গিয়েছিলেন মেরারজি দেশাই। এরপর এই ২০২৪ সালে এসে দেশটিতে সফরে গেলেন নরেন্দ্র মোদি। প্রবাসী ভারতীয়দের উদ্দেশে দেওয়া ভাষণে মোদি জানান, কেবল পোল্যান্ড নয়, অস্ট্রিয়ায় তাঁর সাম্প্রতিক সফরও ছিল বিগত চার দশকের মধ্যে প্রথম।
নিজের সফরের প্রসঙ্গে মোদি বলেন, ‘এটি আমার সৌভাগ্য যে, আমার হাতেই অনেকগুলো কাজের সূচনা হয়েছে।’ এ সময় তিনি জানান, এসব প্রথম ঘটনা ঘটতে পেরেছে মূলত পররাষ্ট্রনীতিতে ১৮০ ডিগ্রি পরিবর্তন আসার কারণেই।
মোদি বলেন, ‘দশকের পর দশক ধরে ভারতের নীতি ছিল সব দেশ থেকে দূরত্ব বজায় রাখা। তবে পরিস্থিতির এখন পরিবর্তন হয়েছে...আজ ভারতের নীতি হলো সমস্ত দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা। আজকের ভারত সবার সঙ্গে সংযোগ স্থাপন করতে চায়।’ এ সময় তিনি গত শতকের ’৭০-এর দশকের তৎকালীন কংগ্রেস সরকারের জোট নিরপেক্ষ আন্দোলন নীতি নিয়েও খোঁচা দেন।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের ভারত সবার সঙ্গে আছে এবং সবার উপকারের কথা চিন্তা করে। আজ বিশ্ব ভারতকে সবাই বিশ্ববন্ধু (সবার বন্ধু) হিসেবে সম্মান করে।’
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে মোদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকটি দেশে প্রথমবারের মতো সফরে যান, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সফর ছিল তাঁর ইসরায়েল সফর। এটি দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও বদলে দিয়েছে, যা দেশটির পূর্ববর্তী সরকারগুলোর নীতির বিরোধী।
বিশ্লেষকদের মতে, পোল্যান্ডের মোদির এই সফর ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সঙ্গে জড়িত বিষয়গুলোতে ভারতের ক্রমবর্ধমান অংশগ্রহণের ওপর জোর দেয়। রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ উভয় ক্ষেত্রেই প্রধানমন্ত্রী মোদি শান্তিপ্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি আজ ইউক্রেন সফর করবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে