
ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী বাস নদীতে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও অন্তত ১০ জন। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, এ ঘটনায় সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উঁচু পাহাড়ি পথ বেয়ে ওপরে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এখনো উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতা দেখভাল করছেন জেলা প্রশাসন, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তারা। উদ্ধারকাজে সহায়তা করছেন স্থানীয়রাও।
গুজব ছড়িয়ে প্রশাসনের কাজকে কঠিন না করার আহ্বান জানানো হয়েছে সবাইকে।

চীনের জন্য ইরানের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩ কোটি ব্যারেলে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে খুব শিগগিরই তেহরান চীনে আর তেল সরবরাহ করতে পারবে না বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
১৭ মিনিট আগে
অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই ও লাভার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, যার ফলে আটকে পড়েছেন প্রায়
১ ঘণ্টা আগে
যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের মরদেহ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলগ্রেডের একটি সার্বিয়ান অর্থোডক্স গির্জায় শেষ শ্রদ্ধার জন্য রাখা হয়। তাঁর শেষকৃত্যে পূর্ণ সামরিক মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সতর্কবার্তা উপেক্ষা...
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে দীর্ঘ ও কঠিন সামরিক মোতায়েন শেষে কয়েক মাস পর স্থলভাগে পা রাখার সুযোগ পেয়েছিলেন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিক ও মেরিনেরা।
৪ ঘণ্টা আগে