
দীর্ঘ ২৭ বছর পর ফের ভোটাভুটির সাক্ষী থাকল সিপিএমের পার্টি কংগ্রেস। ১৯৯৮ সালে কলকাতার নজরুল মঞ্চে শেষবার কেন্দ্রীয় সরকারে অংশগ্রহণ এবং সংগঠনে নারীদের প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়েছিল। এবার তামিলনাড়ুর মাদুরাইয়ে নেতা নির্বাচনে ভোটাভুটির করল সিপিএম।
মহারাষ্ট্রের সিপিএম নেতা ডিএল কারাড এবার সাধারণ সম্পাদক পদে লড়েছিলেন। পলিটব্যুরোর কো–অর্ডিনেটর প্রকাশ কারাট কেন্দ্রীয় কমিটির প্যানেল ঘোষণা করেন। শেষ পর্যন্ত কারাটের প্যানেলই জয়ী হয়। ৭৩২ জন প্রতিনিধির মধ্যে মাত্র ৩১টি ভোট পেয়ে হেরে যান কারাড।
এই ভোটাভুটি সিপিএমের অভ্যন্তরে ক্ষমতার সমীকরণকে স্পষ্ট করেছে। কৃষক নেতা অশোক ধাওয়ালে সাধারণ সম্পাদক পদের দৌড়ে এগিয়ে থাকলেও কেরালার এমএ বেবির হাতেই দলের রাশ তুলে দেয় পলিটব্যুরো। সীতারাম ইয়েচুরির উত্তরসূরি হিসেবে বেবির নাম ঘোষণা করা হবে শিগগিরই। এ নিয়ে পরপর তিনবার কেরালা থেকেই সিপিএমের সাধারণ সম্পাদক হলেন।
এতে আরেকটি বিষয় স্পষ্ট হলো, সিপিএমের ভরকেন্দ্র ক্রমশ দক্ষিণ ভারতের দিকে ঝুঁকছে। ইএমএস নাম্বুদিরিপাদ, পি সুন্দরাইয়ার পর হরকিষেণ সিংহ সুরজিৎ দলের শীর্ষপদে ছিলেন, পরবর্তীকালে প্রকাশ কারাট এবং সীতারাম ইয়েচুরি আসেন। সবাই দক্ষিণের। এবার সেই ধারা বজায় রেখে কেরালার সাবেক শিক্ষামন্ত্রী এমএ বেবি দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।
বেবি ছাত্র ও যুব সংগঠনের নেতা ছিলেন। সুরজিতের পর তিনিই প্রথম সংখ্যালঘু (খ্রিষ্টান) নেতা, যিনি দলের শীর্ষপদে বসলেন। জাতীয় রাজনীতিতে বিপন্ন সিপিএমের ‘ভাবমূর্তি’
বদলের চ্যালেঞ্জ তাঁর সামনে। বাংলা ও কেরালায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁর নেতৃত্ব বিশেষ তাৎপর্যপূর্ণ।
এদিকে এবার পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটিতে বড়সড় রদবদল হয়েছে। ৭৫ বছর বয়স পেরিয়ে যাওয়ায় প্রকাশ কারাট, বৃন্দা কারাট, মানিক সরকার, সূর্যকান্ত মিশ্র-সহ একাধিক বর্ষীয়ান নেতা বাদ পড়েছেন। তবে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ব্যতিক্রম হিসেবে রাখা হয়েছে।
পশ্চিমবঙ্গ থেকে শ্রীদীপ ভট্টাচার্য পলিটব্যুরোতে জায়গা পেয়েছেন। এ ছাড়া মীনাক্ষী মুখোপাধ্যায়, কনীনিকা ঘোষ বোস, সমন পাঠক, দেবব্রত ঘোষ এবং সৈয়দ হোসেন কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ। সমন, দেবব্রত ও সৈয়দ জেলা সম্পাদক হওয়ায় তাঁদের কেন্দ্রীয় কমিটিতে থাকার জন্য বিশেষ অনুমতি নিতে হবে। এই রদবদল সিপিএমের অভ্যন্তরে প্রজন্মের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

জাপানের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তি শিগেকো কাগাওয়া ১১৫ বছর বয়সে মারা গেছেন। নারা প্রিফেকচারের ইয়ামাতোকোরিয়ামা শহরের বাসিন্দা কাগাওয়া গত বৃহস্পতিবার ১১৫ বছর ৯১ দিন বয়সে মারা যান।
১৫ মিনিট আগে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বসনিয়া সীমান্তে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অন্তত ১০০ জন অভিবাসীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। তাঁদের মধ্যে অন্তত ২৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে...
৩৮ মিনিট আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বালুচ-অধ্যুষিত কুহেস্তাক শহরে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার পর নেমে এসেছে শোক ও ক্ষোভ। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে চালানো ওই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘ সাড়ে ১২ বছর দায়িত্ব পালনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক অনুসারী ও প্রবীণ উপস্থাপিকা মারিয়া বার্টিরোমোকে হঠাৎ করেই বরখাস্ত করেছে ফক্স নিউজ। প্রতিষ্ঠানটির এই আকস্মিক সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা ও জল্পনা তৈরি হয়েছে...
২ ঘণ্টা আগে