
দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারকে তীব্র সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মার্লেনা। আজ বৃহস্পতিবার সকালে দিল্লির একটি সিনেপ্লেক্সের পাশে বিস্ফোরণের ঘটনার পর তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
দিল্লির রোহিনীতে প্রশান্ত বিহারের একটি সিনেপ্লেক্সের পাশে আজ সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে অতিশি বলেন, ‘গত দুই মাসে একই এলাকায় দ্বিতীয়বার বিস্ফোরণের ঘটনা ঘটল। এটি রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ভাঙনের প্রমাণ।’
তিনি আরও বলেন, ‘বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির এই পরিস্থিতির জন্য সরাসরি দায়ী। রাজধানীতে তাদের একমাত্র দায়িত্ব হলো আইনশৃঙ্খলা রক্ষা করা, যা করতে তারা ব্যর্থ।’
অতিশি আরও বলেন, ‘সন্ধ্যা ৭টার পর দিল্লিতে আমাদের মেয়েরা ঘর থেকে বের হতে পারেন না। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার আশপাশেও চাঁদাবাজি চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। এটি দিল্লির নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ অবস্থাকে প্রকাশ করে।’
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও বিজেপি সরকারকে তীব্র সমালোচনা করেন। আলাদা সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাজধানীজুড়ে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। নারীরা সন্ধ্যার পরে বাইরে বের হতে ভয় পাচ্ছেন। অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন।’
তিনি আরও বলেন, ‘দিল্লির এই পরিস্থিতি সরাসরি কেন্দ্রীয় সরকারের দায়িত্বহীনতার ফল। আমরা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানাই।’
দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ইস্যুতে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে উত্তেজনা বাড়ছে। এই ঘটনাগুলোকে কেন্দ্র করে দুই দলের মধ্যে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২ মিনিট আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
৩৩ মিনিট আগে
প্রাচীন মিসরের রাজাদের মৃত্যুর পর তাঁদের সেবক, কর্মকর্তা ও কারিগরদেরও হত্যা করে সমাধিস্থ করা হতো—বিতর্কিত এই ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন গবেষকেরা। প্রাচীন কঙ্কালের খুলিতে মৃত্যুর সময়ের কাছাকাছি সময়ে সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার পর এই ধারণা আরও জোরালো হয়েছে।
১ ঘণ্টা আগে
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানব পাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
২ ঘণ্টা আগে