
ভারতের বেসরকারি বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান আদানি পাওয়ার জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যেই বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা আশা প্রকাশ করেছেন, বাকি প্রায় ৯০০ মিলিয়ন ডলারও আদায় হবে।
দিলীপ ঝা জানিয়েছেন, ২০১৭ সালে সই হওয়া এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে ২ বিলিয়ন ডলারের বিলের মধ্যে প্রায় ১.২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।
এই চুক্তির আওতায় বাংলাদেশ গত কয়েক বছর ধরে অর্থনৈতিক চাপে ছিল। বিশেষ করে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এবং গত আগস্টে রাজনৈতিক অস্থিরতার কারণে দেনা পরিশোধে হিমশিম খাচ্ছিল।
এর ফলে, গত বছর আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। তবে কোম্পানির সিএফও দিলীপ ঝা জানিয়েছেন, এখন বাংলাদেশ মাসিক বিলের চেয়েও বেশি পরিমাণ অর্থ প্রদান করছে, যার ফলে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। বর্তমানে আমরা যে অর্থ পাচ্ছি, তা মাসিক বিলের তুলনায় বেশি।’
ঝা আরও বলেন, ‘আমরা আশাবাদী, শুধু চলতি মাসের বিলই নয়, পুরোনো বকেয়াগুলোও ধীরে ধীরে পরিশোধ হবে।’

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, এই চুক্তিটি নিশ্চিত করার আগে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন দুই
৪ ঘণ্টা আগে
উদ্বেগের বিষয় হলো, যেহেতু দুই দেশ এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে, তাই ইরান তাদের মাইনের বিস্তারিত মানচিত্র যুক্তরাষ্ট্রের হাতে দেবে কি না, তা নিয়ে গভীর সংশয় রয়েছে।
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের জন্য একটি জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন করা হয়। ফলে এখানে বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
৫ ঘণ্টা আগে
গত সপ্তাহে প্রথম দফার আলোচনা শেষ হলেও মধ্যস্থতাকারী ও সহায়তাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা শেষ হয়ে যায়নি। বরং এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন।
৬ ঘণ্টা আগে