
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া শুভেচ্ছাবার্তার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে দেওয়া পোস্টে তারেক রহমান লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। জন্মদিনে আপনার জন্য রইল অনেক শুভকামনা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার পথচলা সব সময় সুস্বাস্থ্য ও প্রফুল্লতার সঙ্গে অব্যাহত থাকুক।’
তারেক রহমানের এই শুভেচ্ছাবার্তার কিছুক্ষণ পরই জবাব দেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’
১৭ সেপ্টেম্বর ১৯৫০ সালে গুজরাটের ভাদনগরে জন্ম নেওয়া নরেন্দ্র মোদি এ বছর ৭৬ বছরে পা দিয়েছেন। ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৯ ও ২০২৪ সালে তিনি আরও দুইবার সরকার গঠন করেন।
মোদির জন্মদিন উপলক্ষে বিভিন্ন দেশের নেতারাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন বিশ্বনেতার শুভেচ্ছার কথা প্রকাশিত হয়েছে।
এদিকে, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে চলতি বছরও একাধিক যোগাযোগ হয়েছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। সে সময় তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছিলেন।
মোদির জন্মদিনে তারেক রহমানের এই শুভেচ্ছা দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের সাম্প্রতিক যোগাযোগের ধারাবাহিকতার নতুন দৃষ্টান্ত হিসেবে এসেছে।

বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে অধিকাংশ শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী, সঙ্গী ও সন্তানসহ ‘সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট’ হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ থাকছে না।
২ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্রুত সামরিক অগ্রযাত্রা তাদের স্থানীয় একটি পাহাড়ি মিলিশিয়া থেকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে তাদের সাম্প্রতিক অগ্রগতি লোহিত সাগরের জাহাজ চলাচল, সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন...
৫ ঘণ্টা আগে
সিরিয়ায় নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসকে অপহরণ ছিল পূর্বপরিকল্পিত। এক মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা করে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী তাঁকে অপহরণ করেছিল বলে বিবিসির দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে।
৬ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভুল মানুষের হাতে চলে গেলে তা মানবজাতির জন্য ‘অস্তিত্বের ঝুঁকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। এআই প্রযুক্তি যাতে মানবতা, সমাজ ও প্রকৃতির কল্যাণে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে প্রযুক্তি খাতের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে