
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর এক যৌথ অভিযানে ১৪ মাওবাদী নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ছত্তিশগড়-ওডিশা সীমান্তের একটি জঙ্গলে এই যৌথ অভিযান চলে। এ অভিযানে নিহত হয়েছেন শীর্ষ মাওবাদী নেতা জয় রাম ওরফে চলপতি, যাঁর মাথার বিনিময়ে ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ভারতীয় নিরাপত্তা বাহিনী সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।
ছত্তিশগড়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), কোবরা এবং ওডিশার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) মিলে এই যৌথ অভিযান চালায়। অভিযানে মাওবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
২০২৬ সালের মার্চের মধ্যে ভারত থেকে মাওবাদীদের উৎখাতের ঘোষণা দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ অভিযান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই অভিযান নকশালবাদের বিরুদ্ধে আরেকটি জোরালো আঘাত।’
তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী একটি নকশালমুক্ত ভারত গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। সিআরপিএফ, এসওজি ওডিশা ও ছত্তিশগড় পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ওডিশা-ছত্তিশগড় সীমান্তে ১৪ জন নকশালকে হত্যা করেছে। আমাদের নকশালমুক্ত ভারতের সংকল্প এবং নিরাপত্তাবাহিনীর যৌথ প্রচেষ্টার মাধ্যমে আজ নকশালবাদ বিলুপ্ত হতে চলেছে।’
এখন চলপতির মাথার দাম হিসেবে ঘোষিত ১ কোটি রুপি কে পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ প্রশ্নের জবাব না দিয়ে নিরাপত্তাকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই।
চলতি বছর ছত্তিশগড়ে এখন পর্যন্ত পৃথক অভিযানে প্রায় ৪০ জন মাওবাদী নিহত হয়েছেন। ওডিশা পুলিশ জানিয়েছে, নিহত মাওবাদীর সংখ্যা আরও বাড়তে পারে।
২০২৪ সালে মাওবাদী নিহতের সংখ্যা ২০০ জনেরও বেশি। নিহত মোট ২১৯ মাওবাদীদের মধ্যে ২১৭ জনই ছিলেন বাস্টার অঞ্চলের। সেই সঙ্গে ৮০০ জনেরও বেশি মাওবাদী গ্রেপ্তার এবং প্রায় ৮০২ জন মাওবাদী অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। এ সময় মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ১৮ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন এবং মাওবাদী সহিংসতায় ৬৫ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি সরু খালে আটকা পড়া প্রায় সাড়ে তিন মিটার দীর্ঘ একটি হাঙর এখন পরিণত হয়েছে বড় পর্যটন আকর্ষণে। স্থানীয় বাসিন্দারা আদর করে হাঙরটির নাম দিয়েছেন ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্টের নাম অনুসারে রাখা নামটি এখন শহরটির মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে।
১ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেয়াগড় সৈকতে সমুদ্রের প্রবল স্রোতে ডুবে পুনের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীদের সবাই ১৬ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে...
১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম এবং রেকর্ড ভাঙা শক্তিশালী এল নিনোর সম্মিলিত প্রভাবে আগামী কয়েক মাসে বিশ্ব বড় ধরনের খাদ্যসংকটের মুখে পড়তে পারে।
১ ঘণ্টা আগে
বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি) আবেদন ফি ২০ গুণ বাড়িয়েছে জাপান। ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে দেশটিতে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে এখন দুই লাখ ইয়েন দিতে হবে।
২ ঘণ্টা আগে