মোগল সম্রাট শাহজাহান তাজমহল তৈরি না করলে ভারতে জ্বালানি তেলের দাম বাড়ত না বলে ব্যঙ্গ করেছেন ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতারা দেশটির সব সমস্যার জন্য ক্রমাগত মোগল সাম্রাজ্য এবং মুসলিমদের দায়ী করার প্রতিবাদে ওয়াইসি এই ব্যঙ্গ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হায়দরাবাদ থেকে নির্বাচিত লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ‘যদি শাহজাহান তাজমহল তৈরি না করতেন তবে দেশে এখনো পেট্রলের দাম ৪০ রুপিই থাকত।’
আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ‘দেশের তরুণেরা আজ বেকার, মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, ডিজেলের দাম ১০২ রুপি প্রতি লিটার, আওরঙ্গজেবই এসবের জন্য দায়ী, তিনি (নরেন্দ্র মোদি) দায়ী নন। সম্রাট আকবর দায়ী বেকারত্বের জন্য এবং এখন পেট্রলের দাম ১০৪ থেকে ১১৫ রুপি প্রতি লিটার, এর জন্যও তাঁরা তাজমহল নির্মাণকে দায়ী করবেন।’
ওয়াইসি আরও বলেন, ‘তিনি (শাহজাহান) যদি তাজমহল না বানাতেন তাহলে আজ পেট্রল বিক্রি হতো প্রতি লিটারে ৪০ রুপি করে। জনাব প্রধানমন্ত্রী, আমি মেনে নিচ্ছি যে—তিনি তাজমহল ও লাল দুর্গ নির্মাণ করে বড় ভুল করে ফেলেছেন। তাঁর উচিত ছিল তখন অর্থ বাঁচিয়ে ২০১৪ সালে এসে মোদি জির হাতে তুলে দেওয়া। সব ঘটনার জন্যই তারা মুসলমানদের দায়ী করে, মোগলদের দায়ী করে।’
অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের এই নেতা আরও বলেন, ‘কেবল মোগলরাই ভারত শাসন করেছে? অশোক শাসন করেননি? চন্দ্রগুপ্ত মৌর্য করেননি? কিন্তু বিজেপি কেবল মোগলদেরই চোখে দেখে কেন? সবকিছুর জন্য দায়ী হিসেবে তারা এক চোখে দেখে মোগলদের আরেক চোখে দেখে পাকিস্তানকে।’
ওয়াইসি আরও বলেন, ‘ভারতের মুসলমানদের পাকিস্তান বা মোগলদের বিষয়ে কোনো কিছু করার নেই। আমরা মোহাম্মদ আলী জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে স্বাধীনতার ৭৫ বছর উদ্যাপন করেছি এ বছর। ভারতের ২০ কোটি মুসলমান সাক্ষী যে—তাদের পূর্বপুরুষেরা জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতের পক্ষে রায় দিয়েছিল। ভারত আমাদের প্রিয় ভূমি। আমরা কেউই ভারত ছেড়ে যাব না, আপনারা যে স্লোগান দেন না কেন। আমরা এখানে আছি এবং এখানেই থাকব, মরব।’

নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যার চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি উদ্ধার অভিযান। গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে শুরু হওয়া বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো প্রায় ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে দিনরাত...
৬ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার উপকূলে ২৬ বছর ধরে রহস্য হয়ে থাকা এক জেলের নিখোঁজ হওয়ার ঘটনার অবশেষে সমাধান হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি সৈকতে মানুষের একটি হাড় পাওয়ার পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে, সেটি ১৯৯৯ সালে সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে জোনাথন রাক্সার।
৬ ঘণ্টা আগে
ফিলিস্তিন ইস্যুতে চলমান বিতর্ক ও চাপের মধ্যে মঞ্চে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টে তিনি নিজের কিছু সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতি তাঁকে ভাবতে বাধ্য করেছে—তিনি আদৌ সংগীতশিল্পী হিসেবে
৮ ঘণ্টা আগে
ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ এবং প্রত্যেক শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার (২০ সেপ্টেম্বর) নিজ দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব পরিকল্পনার...
১০ ঘণ্টা আগে