ভারতের প্রবীণ কংগ্রেস নেতা ও ৯ বারের এমপি কমল নাথের বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে। এক বিধায়ক দাবি করেছেন, কমল নাথ এবং তাঁর ছেলে নকুল নাথ ১৯ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিতে পারেন। সঙ্গে ১০-১২ জন বিধায়ক এবং একজন মেয়রও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন।
তবে এরই মধ্যে কমল নাথের ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তিনি এখনো দল থেকে পদত্যাগ করেননি, তবে দলের ভেতরে এখন যা ঘটছে তাতে তিনি অসন্তুষ্ট। তিনি মনে করেন, যে সংগঠনে তিনি চার দশক আগে যোগ দিয়েছিলেন, সেটি আর একই নেই।
এনডিটিভির সূত্রগুলো বলেছে, মধ্যপ্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী আজ শনিবার দিল্লিতে গেলেও এখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেননি। শুধু বিজেপি মধ্যপ্রদেশের সভাপতি ভিডি শর্মার মতো নেতারা বলেছেন, কমল নাথকে বিজেপিতে স্বাগতম।
মধ্যপ্রদেশের ছিন্দওয়ারাবাসী—যেই নির্বাচনী এলাকায় তিনি নয়বার এমপি হিসেবে জিতেছেন—চায় উন্নয়নের জন্য তিনি দ্রুত বিজেপিতে যোগ দিক। কংগ্রেসের সিনিয়র এই নেতা বিষয়টি বিবেচনা করছেন বলেও সূত্র জানিয়েছে। কমল নাথের ছেলে ও ছিন্দওয়াড়ার বর্তমান এমপি নকুল নাথও বাবার সঙ্গে বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা চলছে।
নকুল নাথ বলেছেন, ‘কমল নাথ কংগ্রেস নেতৃত্বের কাছে তাঁর অসন্তুষ্টির কথা জানিয়েছেন। তিনি মনে করেন, রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় ব্যস্ত এবং দল এখন প্রবীণ নেতা জয়রাম রমেশ, কেসি ভেনুগোপাল ও রণদীপ সুরজেওয়ালার সিদ্ধান্তে পরিচালিত হচ্ছে।’
রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন না দেওয়ার কারণেই কমল নাথ অসন্তুষ্ট কি না জানতে চাইলে সূত্রগুলো জানায়, এটি সত্য নয়। সাবেক এই মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশে অশোক সিংকে মনোনয়ন দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন এবং সিনিয়র নেতা মীনাক্ষী নটরাজনকে চাননি, যিনি উচ্চকক্ষের জন্য রাহুল গান্ধীর পছন্দের প্রার্থী ছিলেন বলে জানা গেছে।
সূত্রগুলো বলছে, কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং কমল নাথকে দল না ছাড়তে অনুরোধ করেছেন। কমল নাথ সম্পর্কে প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, ‘তিনি বিজেপিতে যোগ দেবেন—এমনটি ভাবা যায় না।’ গান্ধী-নেহরু পরিবারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কমল নাথ সব সময় কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন। এমন একজন মানুষ কীভাবে বিজেপিতে যোগ দিতে পারেন?’
এদিকে আজ তাঁর ছেলে ও কংগ্রেসের এমপি নকুল নাথ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কংগ্রেসের নাম মুছে দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে এনডিটিভির সূত্র বলছে, নকুল নাথ নিজের টুইটার অ্যাকাউন্টে কখনোই কংগ্রেসের নাম লেখেননি।
এদিকে কমল নাথের দল ছাড়ার খবরকে আমলে নিচ্ছে না কংগ্রেস। দলটি বলছে, ১৯৭৯ সালে ছিন্দওয়াড়াতে তাঁর নির্বাচনী প্রচারকালে ইন্দিরা গান্ধী কমল নাথকে নিজের তৃতীয় ছেলে বলেছিলেন। এমন নেতা দল ছাড়তে পারেন না।
মধ্যপ্রদেশ কংগ্রেসের বর্তমান প্রধান জিতু পাটওয়ারী বলেছেন, ‘২০২০ সালে জোতিন্দ্রিয় সিন্দিয়া দল ছেড়ে যাওয়ার পর হাল ধরেছিলেন কমল নাথ। তাঁর নেতৃত্ব ও আদর্শেই দল এখন শক্তিশালী। তাই তাঁর দল ছাড়ার খবর ভিত্তিহীন।’
জিতু পাটওয়ারী আরও বলেন, ‘আপনি কখনো ভাবতে পারেন ইন্দিরা গান্ধীর তৃতীয় ছেলে কংগ্রেস ছেড়ে যাচ্ছেন? কমল নাথ কি ভাবতে পারেন?’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করার জন্য এক নতুন টাস্কফোর্স গঠন করেছেন। বাহিনীর নাম হবে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স।’ এর নেতৃত্ব দেবেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।
১১ মিনিট আগে
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বলেছেন, বিপুলসংখ্যক ভারতীয় নাগরিকের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার যেকোনো প্রক্রিয়ায়ই হবে ‘সাংবিধানিক ব্যবস্থার অস্বীকার।’ তিনি জোর দিয়ে বলেন, ‘কোনো কর্তৃপক্ষ এটা করতে পারে না, কোনো আদালতও এটিকে অনুমোদন দিতে পারে না।’
১ ঘণ্টা আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন ডানপন্থী ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পরাজিত করেছেন। তবে সরাসরি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি। ফ্লাভিও দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র।
২ ঘণ্টা আগে
নতুন হুমকির পর যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান যুক্তরাষ্ট্র নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। এর কয়েক দিন আগে ওই বিমানঘাঁটিতে হামলার কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ।
২ ঘণ্টা আগে