ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা শুধু সহ্য করছি, পরাজিত হয়নি। এই যুদ্ধে জয়ের জন্য ইউক্রেন সবকিছু করবে।’ আজ শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি এসব বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, বুচাসহ ইউক্রেনজুড়ে মানবতাবিরোধী অপরাধ করেছে রুশ বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সংঘাত ইউরোপে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে।
ইউক্রেন ভেঙে পড়েনি উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, ‘আমরা ভেঙে পড়েছি, আত্মসমর্পণও করিনি। আমরা জানি, প্রতিটি আগামীকাল লড়াইয়ের জন্য মূল্যবান।’
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউক্রেনের সেনাবাহিনী, চিকিৎসক, স্বেচ্ছাসেবক এবং বিদেশি অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা সমস্ত হুমকি, গোলাবর্ষণ, ক্লাস্টার বোমা, ক্রুজ মিসাইল, কামিকাজে ড্রোন, ব্ল্যাকআউট ও ঠান্ডার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। আমরা এসবের চেয়ে শক্তিশালী।’
এদিকে ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক যুক্তরাজ্যজুড়ে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, স্থানীয় সময় বেলা ১১টায় নীরবতা পালন করা হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার আক্রমণের প্রথম বার্ষিকীতে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে ফ্রান্স ইউক্রেনীয় পতাকার নীল এবং হলুদ রঙে প্যারিসের আইফেল টাওয়ারে আলো জ্বালিয়েছে। প্যারিসের মেয়র অ্যান হিডালগো এক বক্তৃতায় বলেছেন, এই যুদ্ধের পরে একটি জীবন পাওয়া যাবে, কারণ (রাশিয়ার বিরুদ্ধে) ইউক্রেনই জিতবে।
অন্যদিকে ইউক্রেনের পতাকা জড়িয়ে লন্ডনে বহু মানুষ একটি ব্যানার সামনে তুলে ধরে। সেখানে লেখা ছিল—‘যদি আপনি স্বাধীনতার পক্ষে দাঁড়ান তবে ইউক্রেনের পক্ষে দাঁড়ান।’
গতকাল বৃহস্পতিবার রাতে ইউক্রেন থেকে নিঃশর্তভাবে রাশিয়ার সব সেনা শিগগির প্রত্যাহারের দাবি এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ১৪১টি ভোট পড়েছিল। এতে বাংলাদেশ ছাড়াও ৩১টি দেশ ভোট দেয়নি আর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ সাতটি দেশ।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম আক্রমণ চালিয়েছিল রাশিয়া। তার ঠিক এক বছর পর জাতিসংঘে এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হলো।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়ে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৫০টি এ
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছেন প্রভাবশালী কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যান। প্রগতিশীল প্রতিদ্বন্দ্বী ব্র্যাড ল্যান্ডারের কাছে তাঁর এই পরাজয়কে দলটির ভেতরে বামপন্থী ধারার একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার জন্য একটি বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও)।
৪ ঘণ্টা আগে
গত এপ্রিলে ইরানের আকাশে গুলি করে ভূপাতিত করা একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলট ইজেক্ট (বিমান থেকে জরুরি বহির্গমন) করার ঠিক আগমুহূর্তে আকাশে এক চাঞ্চল্যকর দৃশ্য দেখার দাবি করেছেন।
১৬ ঘণ্টা আগে