ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ও এর সমর্থনে সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে জার্মানি। সেসঙ্গে ইসরায়েলে হামাসের হামলা উদ্যাপনকারী সংগঠনকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জার্মানির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে খবরটি জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ গত ১২ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণকে উদ্যাপন করা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার আজ বৃহস্পতিবার বলেন, তিনি হামাসের সঙ্গে সম্পর্কিত কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছেন। আর এই নিষেধাজ্ঞা আজ থেকেই কার্যকর হবে। তিনি আরও বলেন, ইসরায়েলে হামাসের আক্রমণকে উদ্যাপন করা সংগঠন সামিদৌন নেটওয়ার্কের জার্মান শাখাকে বিলুপ্ত ঘোষণা করেছেন। সংগঠনটির বিরুদ্ধে হামাসের কার্যকলাপকে ‘সমর্থন ও মহিমান্বিত’ করার অভিযোগ তোলেন তিনি।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে।
হামাসের এই হামলাকে সমর্থন ও উদ্যাপন করে সামিদৌন নেটওয়ার্ক। বার্লিনের একটি রাস্তায় পথচারীদের হাতে পেস্ট্রি তুলে দেয় সংগঠনটির সদস্যরা। এরপর দেশটির পুলিশ বার্লিনে ফিলিস্তিনপন্থী যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল। এ ছাড়া বার্লিনের পথেঘাটে যারা ইসরায়েলিদের মৃত্যুকে ছোট করে দেখবে এবং তা উদ্যাপন করবে, হামাসকে মহিমান্বিত করবে এবং ইসরায়েলের পতাকা পোড়াবে তাদের ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান হয়।
সে সময় ওলাফ শোলজ বলেন, ‘এই মুহূর্তে একটি পক্ষই নিতে পারে জার্মানি, আর তা হলো ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চালানো গণহত্যার পর নিজেদের ইতিহাস অনুসারেই আমাদের চিরস্থায়ী দায়িত্ব হচ্ছে, ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য দাঁড়ানো।’
উল্লেখ্য, ফ্রান্সেও ফিলিস্তিনপন্থী সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। পাশাপাশি যেসব বিদেশি নাগরিক ফ্রান্সের মাটিতে ফিলিস্তিনের পক্ষে মিছিল বা সভা-সমাবেশ করবে তাদের ‘ব্যবস্থাগতভাবে’ নিজ দেশেও পাঠিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও রাষ্ট্রীয় শেষকৃত্যের জন্য তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানসহ একাধিক শহরে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এতে প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে বিল পুল্টেকে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় তিনি এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সরাসরি প্রশ্ন করার একটি বিরল সুযোগ পেয়েছেন দেশটির সিনেট এবং প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেনটেটিভস) সদস্যরা।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের নারীদের ওপর তালিবান শাসক গোষ্ঠীর কঠোর নিষেধাজ্ঞা ও দমন-পীড়নের মধ্যেই এক অভূতপূর্ব ও অনুপ্রেরণামূলক ইতিহাস গড়েছেন ৩১ বছর বয়সী আফগান পর্বতারোহী জাকিয়া আহমেদ। ‘রিভার’ নামে পরিচিত এই অভিযাত্রী প্রথম আফগান নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট (৮,৮৪৯ মিটার) সফলভাবে জয় করেন
৫ ঘণ্টা আগে