
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইহুদি উপাসনালয়ের সামনে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিদের পবিত্রতম দিন ইয়োম কিপ্পুর উদ্যাপন উপলক্ষে জড়ো হওয়া মানুষের ভিড়ের মধ্যে প্রথমে একটি গাড়ি ঢুকে পড়ে, পরে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালান।
এতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও সর্বশেষ খবরে জানা গেছে, দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে গুলি করেছে। ধারণা করা হচ্ছে, তিনিও নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ক্রাম্পসালের হিটন পার্ক উপাসনালয়ের বাইরে এ ঘটনা ঘটে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ নিশ্চিত করেছে, এ ঘটনায় আরও তিনজন গুরুতর অবস্থায় আহত হয়েছেন।
জানা গেছে, ঘটনাটিকে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে পুলিশ। কর্তৃপক্ষ ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিস্থিতিতে যে সাংকেতিক শব্দ ব্যবহার করে, সেই ‘কোডওয়ার্ড প্ল্যাটো’ (PLATO) ঘোষণা করেছে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, হিটন পার্কে একটি ইহুদি উপাসনালয়ের সামনে মাটিতে শুয়ে থাকা এক ব্যক্তির দিকে পুলিশ কর্মকর্তারা বন্দুক তাক করে আছেন। সশস্ত্র কর্মকর্তারা উপস্থিত লোকজনকে ‘সরে যেতে’ বলছিলেন। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হলেও পুলিশ বোমা থাকার খবর নিশ্চিত করেনি।
এদিকে এ ঘটনার পর জরুরি কোবরা বৈঠকের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাজ্যে ফিরে আসছেন। তিনি জানিয়েছেন, সরকার সারা দেশের ইহুদি উপাসনালয়গুলোতে ‘অতিরিক্ত পুলিশ’ মোতায়েন করবে। স্টারমার বর্তমানে যুক্তরাস্ট্রে আছেন বলে জানা গেছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ নিশ্চিত করেছে, ক্রাম্পসালের মিডলটন রোডে হিটন পার্কের ইহুদি উপাসনালয়ে হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন।
পুলিশ আরও জানায়, তৃতীয় এক ব্যক্তি, যাঁকে অপরাধী বলে মনে করা হচ্ছে, জিএমপির সশস্ত্র কর্মকর্তাদের গুলিতে তিনিও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর কাছে সন্দেহজনক বস্তু থাকার কারণে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।

ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে—তা নিয়ে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি দেশটির দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের ‘পরিবর্তনশীল পরিস্থিতির’...
১ ঘণ্টা আগে
ধর্মীয় প্রার্থনা সভায় পবিত্র বাইবেলের শ্লোক পড়তে গিয়ে জনপ্রিয় হলিউড সিনেমা ‘পাল্প ফিকশন’-এর একটি কাল্পনিক সংলাপ আওড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ। গত বুধবার পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ‘ইজেকিয়েল ২৫: ১৭’ শ্লোকটির কথা...
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে গিয়ে বেইজিংকে এক কূটনৈতিক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। একদিকে ওয়াশিংটনকে সামলানো, অন্যদিকে তেহরানকে চটানো যাবে না—এমন এক ভারসাম্য রক্ষার...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য সংকটে চলমান যুদ্ধবিরতির সময়ে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে চীন। ওয়াশিংটন যখন তেহরানকে পাকিস্তানের মধ্যস্থতায় বৃহত্তর শান্তি চুক্তিতে রাজি করাতে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই এ বিষয়টি সামনে এল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী...
১ ঘণ্টা আগে