পশ্চিমাদের অব্যাহত নিষেধাজ্ঞার কারণে ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বস্ত আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনর্বিন্যাসের চেষ্টা করছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার ব্রিকস সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রিকস সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে উদ্বোধনী বক্তৃতায় পুতিন বলেন, ‘আমরা ব্রিকস দেশগুলোর সঙ্গে আমাদের বাণিজ্য প্রবাহ ও বৈদেশিক অর্থনৈতিক যোগাযোগ পুনর্বিন্যাস করার জন্য সক্রিয়ভাবে কাজ করছি।’
উন্নয়নশীল পাঁচটি দেশের অনানুষ্ঠানিক গ্রুপের নাম ‘ব্রিকস’। বেইজিংয়ের আয়োজনে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথম কোনো আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন জানিয়েছেন, রাশিয়া ও ব্রিকস দেশগুলোর মধ্যে বাণিজ্য ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এ বছরের প্রথম তিন মাসে ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তিনি বলেন, ‘রুশ ব্যবসায়িক সম্প্রদায় ও ব্রিকস দেশগুলোর ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ আগের চেয়ে বেড়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতে রাশিয়ার চেইন স্টোর খোলার জন্য এবং আমাদের বাজারে চীনা গাড়ি ও হার্ডওয়্যারের শেয়ার বাড়ানোর জন্য আলোচনা চলছে।’
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও ভারতে তেল রপ্তানি বাড়াচ্ছে রাশিয়া। চীন গত মে মাসে রাশিয়া থেকে রেকর্ড মাত্রায় অপরিশোধিত তেল আমদানি করেছে।
পুতিন আরও বলেন, ‘পাঁচটি দেশের সঙ্গে রাশিয়ার ব্যাংকিং কার্যক্রম বাড়ানো হচ্ছে। আমরা ডলার ও ইউরোর ওপর নির্ভর না করে লেনদেনের বিকল্প উপায় খুঁজছি।’
রুশ প্রেসিডেন্ট তাঁর ভাষণে পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘মুক্তবাজার অর্থনীতির মৌলিক নীতিগুলো উপেক্ষা করেছে পশ্চিমারা। এটি বিশ্বব্যাপী ব্যবসায়িক স্বার্থকে ক্ষুণ্ন করবে। সারা বিশ্বের মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।’
সিএনএন বলেছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া বিশ্ব অর্থনীতির বিশাল অংশ থেকে ছিটকে পড়েছে। এই নিষেধাজ্ঞা দেশটিকে গভীর মন্দার দিকে ঠেলে দিয়েছে। তবে রপ্তানি থেকে অর্থ উপার্জন অব্যাহত রেখেছে মস্কো। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বলেছে, রাশিয়ার তেল রপ্তানি আয় মে মাসে প্রায় ২০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩৯ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে