যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মুসলামানদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘বিশ্বজুড়ে মুসলমানেরা সহিংসতার শিকার হচ্ছে’। গতকাল সোমবার তিনি বলেন, ‘মুসলমানেরা আমেরিকাকে প্রতিদিন শক্তিশালী করছে। কিন্তু তারা যে সমাজে বাস করে সেখানে প্রতিদিন চ্যালেঞ্জ ও হুমকির মুখোমুখি হতে হয়।’
হোয়াইট হাউসে ঈদ আনন্দ উদ্যাপনের এক অনুষ্ঠানে জো বাইডেন এসব কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। বাইডেন বলেন, বৈশ্বিক মুসলিম স্বাধীনতার লক্ষ্যে ‘অ্যাম্বাসেডর অ্যাট লার্জ’ হিসেবে তিনিই প্রথম একজন মুসলিমকে নিয়োগ করেছেন।
বাইডেন আরও বলেন, ‘আমরা দেখছি, সারা বিশ্বে মুসলিমরা সহিংসতার শিকার হচ্ছেন। ধর্মীয় বিশ্বাসের কারণে কারও প্রতি নির্যাতন, নিপীড়ন বা বৈষম্য করা উচিত নয়। তারপরও আমরা দেখছি উইঘুর ও রোহিঙ্গারা সংঘাত, সহিংসতা, রোগ, শোক ও দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করছে। তারা আজকের পবিত্র দিনটিও শান্তিমতো উদ্যাপন করতে পারছে না।’
হোয়াইট হাউসের অনুষ্ঠানে আরও বক্তব্য রেখেছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, পাকিস্তানের কণ্ঠশিল্পী ও সুরকার আরজ আফতাব এবং ওয়াশিংটন ডিসির একটি মসজিদের ইমাম ড. তালিব এম শরিফ।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসে মুসলমানদের উৎসব উদ্যাপনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের বলেছেন, ইরানের নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের তিন ঘণ্টাব্যাপী ‘খুব ভালো’ বৈঠক হয়েছে। ট্রাম্প বলেন, ‘তাদের সঙ্গে খুব ভালো, খুবই ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার
২৭ মিনিট আগে
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি ব্যবহার করে বিশ্বের পরাশক্তিগুলো একা নিরাপত্তা নিশ্চিত বা বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবে না। আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং বিশ্ব নজিরবিহীন নানা সংকটের সম্মুখীন হচ্ছে।
১০ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর। তবে চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকিও দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে