রুশ বাহিনীর গোলার আঘাতে আধা ঘণ্টা পর পর মারিউপোল শহর কেঁপে উঠছে। গত দুই দিনে ইউক্রেনের এই বন্দরনগর সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো বলেছেন, শহরটিতে প্রায় ৪০ হাজার মানুষ আটকা পড়েছে। রুশ বাহিনী অত্যন্ত নির্মম ও নিষ্ঠুরভাবে এই শহরে হামলা করছে। আধা ঘণ্টা পর পর মারিউপোলের আকাশে রুশ বিমান আসছে এবং হামলা চালিয়ে নিরীহ সাধারণ মানুষদের হত্যা করছে। তাদের অবিরাম গোলাবর্ষণের কারণে শহর থেকে মানুষদের সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এটাই কি রুশ বাহিনীর মহত্ত্ব?
মেয়রের উপদেষ্টা পেট্রো আন্দ্রুশেঙ্কো বলেছেন, রুশ বাহিনী আমাদের মানুষদের চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়। তারা নিরীহ মানুষদের সরিয়ে নেওয়ারও সুযোগ দিচ্ছে না।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রুশ সেনারা গত ১০ দিন ধরে মারিউপোল শহর অবরুদ্ধ করে রেখেছে। দফায় দফায় বিমান হামলায় এই শহরের অন্তত ১ হাজার ৩০০ মানুষ মারা গেছে। শহরটির কৌশলগত কারণ গুরুত্বপূর্ণ। এর পূর্ব দিকে মস্কোপন্থী ছিটমহল এবং দক্ষিণে রুশ অধিকৃত ক্রিমিয়া। শহরটি দখল করতে পারলে ক্রিমিয়ার বিদ্রোহীদের যুক্ত করতে পারবে রাশিয়া।

আওয়ামী লীগ সংশ্লিষ্ট বক্তাদের অংশগ্রহণে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় (এফসিসি) ইউরোপ-এশিয়া সম্পর্ক বিষয়ক একটি পরিকল্পিত আন্তর্জাতিক সেমিনার শেষ মুহূর্তে বাতিল করেছে নয়াদিল্লি পুলিশ।
৪৩ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মুসলিম ঐক্যের বিরুদ্ধে ‘সোর্ন এনিমি বা চির বা প্রকৃত শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি সমগ্র ইসলামী বিশ্বে আরও বেশি সংহতি, সহযোগিতা ও পারস্পরিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা তেল চুক্তিটি ২৫ বছর কার্যকর থাকবে। এই চুক্তির লক্ষ্য হলো দেশটির দৈনিক তেল উৎপাদন বাড়িয়ে ১৫ লাখ ব্যারেলের বেশি করা। গতকাল শনিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিটিভিকে দেওয়া বক্তব্যে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা....
১ ঘণ্টা আগে
আগাম গোপন তথ্য ব্যবহার করে অনলাইন প্রেডিকশন মার্কেটে বাজি ধরার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের বিশ্বস্ত টেলিপ্রম্পটার অপারেটর গ্যাব্রিয়েল পেরেজকে জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে