তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হতে যখন আর মাত্র দুই ঘণ্টা বাকি; তখনো বিভিন্ন শহরের ভোটকেন্দ্রগুলোতে অপেক্ষমাণ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। তাঁদের মধ্যে বিপুলসংখ্যক তরুণ ভোটারও উপস্থিত ছিলেন। যারা এবারই প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন। বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরা।
আজ রোববার সন্ধ্যায় আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, তুরস্কের নির্বাচনে এবার ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। ইস্তাম্বুল থেকে সংস্থাটির প্রতিবেদক আমের ল্যাফি জানান, আর কিছুক্ষণের মধ্যেই ভোট শেষ হয়ে যাবে। তবু কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড়।
অন্যদিকে, রাজধানী আঙ্কারা থেকে প্রতিবেদক ফারাহ আল-জামান শাওকি জানান, সারা দিনই বিপুলসংখ্যক ভোটার ভোট দিয়েছেন। এ জন্য শেষ মুহূর্তে ভোটারদের চাপ কিছুটা কমে এসেছে।
তরুণ ভোটাররা ছাড়াও অনেক বয়স হয়ে যাওয়া ভোটাররাও কেন্দ্রগুলোতে ভোট দিতে আসছেন। এর মধ্যে দেশটির গুমুশান শহরের গুল্লু দোগানের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। ১১২ বছর বয়স হয়েছে এই নারীর। ভোট দেওয়ার বিকল্প ব্যবস্থা থাকলেও সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে তিনি নিজেই কেন্দ্রে এসে হাজির হয়েছিলেন।
কেন্দ্রগুলোতে প্রতিবন্ধী ভোটারদের ভোট দেওয়ার জন্যও বিশেষ ব্যবস্থা ছিল। হুইলচেয়ার এবং অন্যের সহযোগিতা নিয়ে হাসিমুখে ভোট দিতে দেখা গেছে অনেককে।
বলা হচ্ছে, এই নির্বাচনে দুই দশক পর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ ও আলোচনার পথ খুলতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। এর মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, যুদ্ধ বন্ধ, জব্দ করা ইরানি সম্পদ ছাড় এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের মতো বিষয় রয়েছে। তবে সাত শর্তের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ্যে আসেনি।
৮ মিনিট আগে
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মোকাবিলায় সৌদি আরবের সামরিক প্রয়োজন পূরণে পাশে দাঁড়াবে তুরস্ক। এমনটাই জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি সম্প্রচারমাধ্যম এনটিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ফেরার জন্য তোড়জোড় করছে ইরান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এই কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের তরফে আরও বলা হয়, দেশের লাগামছাড়া দ্রব্যমূল্য নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে, দ্রব্যমূল্যের কারণেই সমঝোতার উদ্যোগ জোরদার হয়েছে কি না...
১১ ঘণ্টা আগে
উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে দেশটির প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ও তার আশপাশের এলাকায় ভূমিকম্পের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালে দেশটির সর্বশেষ পারমাণবিক পরীক্ষার বহু বছর পার হয়ে গেলেও এই ভূকম্পন প্রক্রিয়া এখনো থামেনি।
১৩ ঘণ্টা আগে