ইউক্রেনের মারিউপোলে রাশিয়ার তীব্র বিমান হামলায় শহরটি ‘বিধ্বস্ত’ হয়ে মৃত নগরীতে পরিণত হয়েছে। মঙ্গলবার মারিউপোলের সিটি কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইউক্রেনে হামলা চালানোয় মস্কোকে শাস্তি দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে। বুধবার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, মারিউপোলের রাস্তায় রুশ ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে লড়াই হয়েছে এবং বোমা হামলা হয়েছে। রাশিয়ার দেওয়া আত্মসমর্পণের আল্টিমেটাম প্রত্যাখ্যানের মাত্র এক দিন পরই এই হামলা তীব্র করা হলো। দেশটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আশঙ্কা, মারিউপোলে খাদ্য, পানি, বিদ্যুৎসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে এবং এরই মধ্যে কয়েক হাজার মানুষ সেখানকার আবাসিক ভবনগুলোর ভেতরে আটকা পড়েছে।
এদিকে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এক নেতার বরাত দিয়ে দেশটির একটি বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ও তাদের সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী শহরটির প্রায় অর্ধেক দখল করে নিয়েছে। শহরটিতে প্রায় ৪ লাখ লোক বাস করত।
মারিউপোলের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতালির পার্লামেন্টে দেওয়া এক ভিডিও ভাষণে বলেছেন, ‘সেখানে আর কিছুই অবশিষ্ট নেই।’
মারিউপোলের ডেপুটি মেয়র সের্গেই অরলভ সিএনএনকে বলেছেন, ‘শহরটি সম্পূর্ণভাবে রাশিয়ার অবরোধের মধ্যে ছিল এবং কোনো ধরনের মানবিক সহায়তা পায়নি। শহরটি ক্রমাগত বোমাবর্ষণের শিকার। প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০ বোমা হামলা করা হয় রাশিয়ার যুদ্ধবিমানগুলো থেকে।’

আওয়ামী লীগ সংশ্লিষ্ট বক্তাদের অংশগ্রহণে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় (এফসিসি) ইউরোপ-এশিয়া সম্পর্ক বিষয়ক একটি পরিকল্পিত আন্তর্জাতিক সেমিনার শেষ মুহূর্তে বাতিল করেছে নয়াদিল্লি পুলিশ।
১ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মুসলিম ঐক্যের বিরুদ্ধে ‘সোর্ন এনিমি বা চির বা প্রকৃত শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি সমগ্র ইসলামী বিশ্বে আরও বেশি সংহতি, সহযোগিতা ও পারস্পরিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা তেল চুক্তিটি ২৫ বছর কার্যকর থাকবে। এই চুক্তির লক্ষ্য হলো দেশটির দৈনিক তেল উৎপাদন বাড়িয়ে ১৫ লাখ ব্যারেলের বেশি করা। গতকাল শনিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিটিভিকে দেওয়া বক্তব্যে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা....
১ ঘণ্টা আগে
আগাম গোপন তথ্য ব্যবহার করে অনলাইন প্রেডিকশন মার্কেটে বাজি ধরার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের বিশ্বস্ত টেলিপ্রম্পটার অপারেটর গ্যাব্রিয়েল পেরেজকে জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে