ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে নিন্দা জানিয়ে আনা এক প্রস্তাব বুধবার অনুমোদন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৪১ দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচ দেশ। ভোট দেওয়া থেকে বিরত ছিল ৩৫টি দেশ।
প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে-রাশিয়া, বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভোটে ইউক্রেনের প্রতীকী বিজয় হয়েছে এবং এর ফলে আন্তর্জাতিকভাবে রাশিয়া আরও বিচ্ছিন্ন হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ‘জাতিসংঘের ১৪১টি সদস্য দেশ জানে, এটি ইউক্রেনের সংঘাতের চেয়েও বেশি কিছু। এটা ইউরোপের নিরাপত্তা এবং পুরো নিয়মভিত্তিক শৃঙ্খলার ওপর হুমকি।’
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাধারণ পরিষদের প্রস্তাবে সত্যের প্রতিফলন ঘটেছে। বিশ্ব ইউক্রেনের ভয়ংকর মানবিক যন্ত্রণার অবসান চায়।’
উল্লেখ্য, ভারত-চীন-বাংলাদেশ-পাকিস্তান ভোট দেওয়া থেকে বিরত ছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পের প্রায় ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী কারাকাসের উত্তরে সবচেয়ে বেশি...
১১ ঘণ্টা আগে
লেবানন ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। চুক্তিটি স্বাক্ষরের ঠিক এক দিন পর আজ শনিবার তিনি এটিকে সম্পূর্ণ অবৈধ ও বাতিল ঘোষণা করেন...
১২ ঘণ্টা আগে
আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্যাঞ্চলে আজ শনিবার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এই শক্তিশালী ভূকম্পনের তীব্র ঝাঁকুনি প্রতিবেশী পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায়ও অনুভূত হয়েছে...
১৩ ঘণ্টা আগে
বিয়ে বাতিলের কথা বলে পরিবারের মন ভাঙার চেয়ে খুন সহজ ছিল—ভারতের মহারাষ্ট্রের পুনের চাঞ্চল্যকর কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে গ্রেপ্তার তরুণী সিয়া গোয়েল পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই ভয়ংকর স্বীকারোক্তি দিয়েছেন। পরিবারের কাউকে আঘাত না দিয়ে...
১৫ ঘণ্টা আগে