বরখাস্ত করা হয়েছে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে। লন্ডনের স্থানীয় সময় আজ শুক্রবার তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ব্রিটিশ সরকার এবং কনজারভেটিভ পার্টির একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোয়াসি কোয়ার্টেং গতকাল বৃহস্পতিবারই বলেছিলেন যে, তিনি সরকারের বিতর্কিত অর্থনৈতিক পরিকল্পনার কারণে বাজারে অস্থিরতা দেখা দেওয়া সত্ত্বেও ‘কোথাও যাচ্ছেন না’। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কোয়ার্টেং নিজেও তাঁর টুইটার অ্যাকাউন্টে তাঁর দায়িত্ব চ্যুতির বিষয়টি পরিষ্কার করে একটি টুইট শেয়ার করেছেন।
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের বহুল আলোচিত প্রধানমন্ত্রিত্ব শেষে আলোচনার জন্ম দিয়ে দেশটির প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখনই এরই মধ্যে দেশটিতে মূল্যস্ফীতি বিগত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ ছাড়া অভিবাসী চ্যালেঞ্জসহ তাঁকে নানামুখী চাপের মধ্যে দায়িত্ব নিতে হয়। বিশ্লেষকদের ধারণা, লিজ ট্রাস তাঁর প্রধানমন্ত্রিত্ব রক্ষার্থেই অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছেন।
এদিকে, কোয়াসি কোয়ার্টেং ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ব্রিটেনের সবচেয়ে স্বল্পকালীন অর্থমন্ত্রী ছিলেন ইয়ান ম্যাকলিওড। ১৯৭০ সালে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাত্র ৩০ দিনের মাথায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
১০ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
৩৯ মিনিট আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে