
ফিনল্যান্ডের তরুণ সংসদ সদস্য এমেলি পেলতোনেনকে (৩০) রাজধানী হেলসিঙ্কিতে অবস্থিত সংসদ ভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে। হেলসিঙ্কি পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে সন্দেহজনক মনে করা হচ্ছে না। তবে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
আজ বুধবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, ফিনল্যান্ডের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) এই এমপির মৃত্যুতে শোক নেমে এসেছে ফিনল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে। পার্টির সংসদীয় দলের চেয়ারম্যান টিট্টি টুপ্পুরাইনেন বলেছেন, ‘তিনি আমাদের সমাজের অত্যন্ত প্রিয় এক সদস্য ছিলেন। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত।’
প্রধানমন্ত্রী পেট্টেরি অরপো সংবাদমাধ্যমে এক বিবৃতিতে বলেন, ‘সংসদ ভবন থেকে আমরা সত্যিই এক দুঃসংবাদ পেয়েছি। আমাদের এক সহকর্মীর জীবন সংসদ ভবনের ভেতরেই নিভে গেল। এটি অত্যন্ত দুঃখজনক সংবাদ। আমরা তাঁর পরিবার, প্রিয়জন ও সহকর্মীদের প্রতি শক্তি ও সমবেদনা জানাই।’
এ ঘটনায় পরদিনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরের সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়। সংসদে এক মিনিট নীরবতা পালন করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সংসদের স্পিকার জুসি হাল্লা-আহো এক বিবৃতিতে বলেন, ‘পার্লামেন্টের পক্ষ থেকে আমি প্রতিনিধি পেলতোনেনের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। তিনি দলমতের ঊর্ধ্বে একজন সম্মানিত সহকর্মী ছিলেন।’
১৯৯৪ সালে জন্ম নেওয়া পেলতোনেন কৈশোরেই রাজনীতিতে সক্রিয় হন। ২০১৩ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি স্থানীয় সিটি কাউন্সিলর নির্বাচিত হন। পরে ২০১৭ সালে তিনি ইয়্যারভেনপা কাউন্সিলের চেয়ারম্যান হন এবং চার বছর দায়িত্ব পালন করেন।
২০১৯ সালে প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি জয়লাভ করতে পারেননি। তবে ২০২৩ সালের নির্বাচনে ৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে তিনি ফিনল্যান্ডের সংসদে প্রবেশ করেন।
সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তিনি সংসদের কাজে সক্রিয় থাকতে পারেননি। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি কিডনিসংক্রান্ত সংক্রমণে ভুগছেন বলে জানান এবং হেলসিঙ্কির মেইলাহতি হাসপাতালে তাঁকে দীর্ঘ সময় অ্যান্টিবায়োটিক চিকিৎসা নিতে হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি অসুস্থতার কারণে গ্রীষ্মকালীন ছুটিতে ছিলেন এবং পুরোপুরি সুস্থ হওয়ার চেষ্টা করছিলেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে ফিনল্যান্ডের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি’ নেওয়ার অভিযোগে তদন্ত চলছে.
১৫ মিনিট আগে
পাকিস্তান সীমান্ত পেরিয়ে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে অনুপ্রবেশকারী একদল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
৪ ঘণ্টা আগে