
জর্জিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ছোট্ট গ্রাম শোরভিলা। এই গ্রামের সব মানুষই ধনী ব্যবসায়ী বিদজিনা ইভানিশভিলিকে সম্মান করেন। এখানকার রাস্তা উন্নত, বাড়িগুলো সুন্দর পরিপাটি এবং সর্বত্রই ঝুলছে শাসক দল ‘জর্জিয়ান ড্রিম’ (জিডি) এর নীল-হলুদ পতাকা। কারণ তাঁদের গর্বিত সন্তান বিদজিনা ইভানিশভিলি শুধু একজন বিলিয়নিয়ারই নন, তিনি দেশের প্রধানমন্ত্রীও।
গত ১২ বছর ধরে ক্ষমতায় থাকা জর্জিয়ান ড্রিম দলের প্রতিষ্ঠাতাও ইভানিশভিলি। ১৯৯০-এর দশকে তিনি রাশিয়ায় ব্যবসা করে বিপুল ধনী হয়ে যান এবং ২০০৩ সালে জর্জিয়ায় ফিরে আসেন।
তবে ইভানিশভিলির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি জর্জিয়াকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিবর্তে রাশিয়ার বলয়ে নিয়ে যেতে চাইছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে তাঁর সমর্থকেরা প্রায় সময়ই বলে থাকেন—তিনি দেশের উন্নতির জন্য কাজ করছেন।
সোমবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শোরভিলায় কেউ নতুন বিয়ে করলে সেই নবদম্পতিকে ৩ হাজার ডলার উপহার হিসেবে দেন ইভানিশভিলি। সেখানে স্কুল, হাসপাতাল, গির্জা নির্মাণ ছাড়াও আরও অনেক উন্নত সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন তিনি।
তবে বিরোধীরা বলছেন, দেশের রাজনীতিকে কুক্ষিগত করে রেখেছেন ইভানিশভিলি। তিনি এককভাবে দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছেন।
গত চার মাস ধরে জর্জিয়া জুড়ে বিক্ষোভ চলছে। ইভানিশভিলির প্রভাবের বিরুদ্ধে সোচ্চার মানুষেরাই এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। তেমনই একজন তামারা আর্ভেলাদজে। ২৬ বছর বয়সী এই তরুণী প্রায় প্রতিদিনই রাজধানী তিবলিসিতে বিক্ষোভে অংশ নিচ্ছেন। তামারা বলেন, ‘দেশটি এখন এমন একজন ধনী ব্যক্তির স্বার্থে পরিচালিত হচ্ছে, যার রাশিয়ান এজেন্ডা রয়েছে।’
সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছিলেন তামারা। পুলিশ তাঁদের হেনস্থা করেছিল। তামারাকে বড় অঙ্কের জরিমানা করার পাশাপাশি তাঁর প্রেমিকের লাইসেন্সও কেড়ে নেওয়া হয়। ক্ষুব্ধ তামারা বলেন, ‘তিনি (ইভানিশভিলি) সবকিছুর মালিক, সব প্রতিষ্ঠান, সব সরকারি বাহিনী এবং সম্পদের মালিক। তিনি এই দেশকে তার ব্যক্তিগত সম্পত্তি মনে করেন এবং তিনি এই দেশকে এমনভাবে শাসন করছেন যেন এটি তার নিজের ব্যবসা।’
বিরোধীরা অভিযোগ করছে, ইভানিশভিলির নেতৃত্বাধীন সরকার জর্জিয়ার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। নির্বাচনে কারসাজি, বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ এবং বিরোধীদের দমন করা হচ্ছে। আইন পরিবর্তন করে পুলিশকে কঠোর ক্ষমতা দেওয়া হয়েছে। আর কেউ প্রতিবাদ করলে তাঁর বিরুদ্ধে ব্যাপক জরিমানা আরোপ করা হচ্ছে।
তবে ছোট্ট সেই গ্রাম শোরভিলার ইতিহাস বিষয়ের শিক্ষক তেমুরি কাপানাদজে বলছেন, ‘রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। কালকের শত্রু আজ বন্ধু হয়ে যেতে পারে।’ এই দৃষ্টিভঙ্গি অনেকেই সমর্থন করলেও, জর্জিয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখন বেড়েই চলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাঁকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এ বিষয়ে এখনো আইনি পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছেন বলে মন্তব্য করার পর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে
১৭ মিনিট আগে
প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র (ইন্ডিয়া-ইউএস) বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আয়োজিত কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে মঙ্গলবার দিল্লির উদ্দেশে যাত্রা করা পাঞ্জাবের শত শত কৃষককে দিল্লির আগে শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। হরিয়ানায় প্রবেশের প্রধান প্রবেশদ্বার শম্ভু সীমান্তে তাদের অগ্রযাত্রা...
২৪ মিনিট আগে
পারিবারিক বা দাম্পত্য বিরোধ চলাকালে স্বামীর কর্মস্থল বা নিয়োগকর্তার কাছে স্ত্রীর অভিযোগ জানানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, এ ধরনের পদক্ষেপের ফলে স্বামীর চাকরি চলে যেতে পারে, যা শেষ পর্যন্ত স্ত্রীর খোরপোশের দাবিকেই বড় ধরনের ঝুঁকিতে ফেলে দেয়।
১ ঘণ্টা আগে
গাজা উপত্যকার নিজেদের নিয়ন্ত্রণাধীন ৫০ শতাংশেরও বেশি অংশকে বাকি এলাকা থেকে আলাদা করতে দ্রুতগতিতে বিশাল মাটির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল। এরই মধ্যে প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয়ে গেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমন তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
২ ঘণ্টা আগে