আবারও মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো হলো ডেনমার্কে। আজ মঙ্গলবার সুইডেনের রাজধানী কোপেনহেগেনে তুরস্ক ও মিসরের দূতাবাসের সামনে একদল উগ্র ইসলামবিদ্বেষী এ কাজ করে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিগত কয়েক সপ্তাহে সুইডেন এবং ডেনমার্কে বেশ কয়েক দফা কোরআন অবমাননার ঘটনা ঘটেছে, যা মুসলিম বিশ্বে ক্ষোভ উসকে দিয়েছে। মুসলিম বিশ্বের দেশগুলো এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা সুইডেন এবং ডেনমার্ক সরকারের কাছে এমন নিন্দনীয় ঘটনা বন্ধ করার আহ্বান জানিয়েছে। তবে সুইডিশ এবং ড্যানিশ সরকার জানিয়েছে, তারা এই জঘন্য ঘটনার নিন্দা জানায় কিন্তু তাদের দেশের আইন অনুসারে বাক ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে গিয়ে তারা এ ধরনের কাজে বাধা দিতে পারবে না।
মঙ্গলবার কোপেনহেগেনে মিসর ও তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ায় ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ নামে একটি উগ্র মুসলিমবিদ্বেষী গোষ্ঠী। এর আগেও এই গোষ্ঠীটি কোপেনহেগেনের ইরাকি দূতাবাসের সামনে কোরআন পুড়িয়েছিল। ডেনমার্কে কোরাআন পোড়ানোর ঘটনার আগে প্রতিবেশী দেশ সুইডেনেও দুইবার কোরআন অবমাননার ঘটনা ঘটে।
এদিকে ইউরোপের দেশগুলোতে বারবার কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরাক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যেন ‘তাদের তথাকথিত বাকস্বাধীনতার’ বিষয়টি নতুন করে মূল্যায়ন করে।
তুরস্কও এই ঘটনার প্রতিবাদ করে এর নিন্দা জানিয়েছে। দেশটি বারবার কোরআনের ওপর ‘জঘন্য আক্রমণের’ বিষয়টি বন্ধ করতে এবং ইসলামের বিদ্বেষী এমন ঘৃণ্য অপরাধ বন্ধে ডেনমার্কের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মিসরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার কায়রোতে নিযুক্ত সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে এবং কোপেনহেগেনে তাদের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর তীব্র নিন্দা করেছে।

জাপানে সন্ত্রাসবিরোধী একটি মহড়ায় ‘সন্ত্রাসী’ চরিত্রে অভিনয় করা ব্যক্তিদের পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে, ওই পোশাক মধ্যপ্রাচ্য বা মুসলিমদের সঙ্গে সন্ত্রাসবাদের প্রচলিত ও নেতিবাচক ধারণাকে দেখাচ্ছে।
৪০ মিনিট আগে
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় জাফনার চেম্মানি এলাকায় এক শ্মশান সম্প্রসারণের কাজ করার সময় দুর্ঘটনাবশত উন্মোচিত হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় গণকবর। চলতি বছরের আগস্ট পর্যন্ত ৩টি ধাপে চালানো খননকাজে শিশু ও নবজাতকসহ মোট ৫৭২ জনের কঙ্কাল ও মানুষের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। কয়েক দশক ধরে চলা রক্তক্ষয়ী...
৩ ঘণ্টা আগে
হুতিদের হামলায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। এ অবস্থার মধ্যেই গতকাল রোববার নতুন করে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কোনো চুক্তিতে না এলে দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এর নেতৃত্বকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।
৬ ঘণ্টা আগে
নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যার চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি উদ্ধার অভিযান। গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে শুরু হওয়া বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো প্রায় ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে দিনরাত...
১৭ ঘণ্টা আগে