
মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন সামলাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের সহায়তা চেয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে ইউক্রেনের বিশেষজ্ঞ দল অবস্থান করছে।
সম্প্রতি ফ্রান্সের প্রভাবশালী সংবাদপত্র ল্য মোঁদকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইরানি ড্রোনের আঘাত মোকাবিলায় ইউক্রেন এখন বিশ্বসেরা। যেহেতু রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিয়মিত ইরানি ড্রোন ব্যবহার করছে, তাই এই অস্ত্রের গতিপ্রকৃতি ও তা ধ্বংস করার কৌশল আমাদের বাহিনীর নখদর্পণে।
তিনি জানান, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সুরক্ষা দিতে ওয়াশিংটন ইউক্রেনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।
জেলেনস্কি বলেন, প্যাট্রিয়ট বা থাডসহ মধ্যপ্রাচ্যে বর্তমানে যে পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তা ইরানের ড্রোন হামলা পুরোপুরি রুখে দেওয়ার জন্য যথেষ্ট নয়। ভারী ড্রোন হামলা মোকাবিলায় বিশেষ ধরনের আধুনিক ইন্টারসেপ্টর বা প্রতিরোধক প্রয়োজন। ইউক্রেনের কাছে থাকা নির্দিষ্ট কিছু সরঞ্জাম সেখানে সরবরাহের বিষয়ে আলোচনা চলছে।
এর বিনিময়ে জেলেনস্কি মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে একটি ‘উইন-উইন’ বা দ্বিপক্ষীয় সহায়তার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেন চায় মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের কাছে থাকা এমন কিছু আকাশ প্রতিরক্ষা মিসাইল ইউক্রেনকে দিক। কিয়েভে এগুলোর অভাব আছে।
জেলেনস্কি আক্ষেপ করে বলেন, বর্তমানে তাঁদের সবচেয়ে বড় সংকট হলো অর্থ। ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্প এখন সক্ষমতার মাত্র অর্ধেক ব্যবহার করছে। ড্রোনের উৎপাদন বাড়াতে তাদের প্রচুর অর্থায়ন প্রয়োজন।
জেলেনস্কি আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে এই সামরিক সহযোগিতার ফলে ইউক্রেন নিজেও সামরিকভাবে শক্তিশালী হওয়ার সুযোগ পাবে। তিনি মনে করেন, এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে সঠিক চুক্তিতে পৌঁছাতে পারলে উভয় পক্ষই উপকৃত হবে।

আফ্রিকার সাহেল অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব এখন এক বড়সড় হোঁচটের মুখে পড়েছে। গত মাসে উত্তর মালির কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কিদাল থেকে রুশ বাহিনীর নাটকীয় প্রত্যাহার মস্কোর জন্য এক অপমানজনক পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
৭ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান চলাচলের জ্বালানি বা ‘জেট ফুয়েল’-এর দাম আকাশচুম্বী হয়েছে। বর্তমানে এর দাম যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল ১৮১ ডলারে পৌঁছেছে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ গাড়িবোমা ও সশস্ত্র হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে একটি পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
১০ ঘণ্টা আগে
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋজু দত্ত বলেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অন্তত ৫ হাজার কর্মীর জীবন বাঁচিয়েছেন। ৬ মে তাঁর পিএকে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি যদি ওই রাতে বাংলায় প্রতিশোধ নেওয়ার ডাক দিতেন, তবে পাঁচ হাজার তৃণমূল কর্মী মারা পড়তেন...
১০ ঘণ্টা আগে