ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, জি-৭ দেশগুলো ইউক্রেনকে তহবিল দেওয়ার জন্য ৫০ বিলিয়ন ডলারের চুক্তিতে সম্মত হয়েছে। ইতালির পুগলিতে স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিমা শক্তিশালী সাতটি দেশের রাজনৈতিক জোট জি-৭-এর ৫০ তম সম্মেলনের শুরুর দিনই এমন বার্তা দিয়েছেন মেলোনি।
সম্মেলন কাভার করা বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার জব্দ করা সম্পদের মাধ্যমেই ইউক্রেনকে অর্থ প্রদান করা হবে। এ বিষয়ে সংবাদ সংস্থা এএফপিকে ইতালিয়ান প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত করছি, আমরা বছরের শেষ নাগাদ ইউক্রেনকে প্রায় ৫০ বিলিয়ন ডলারের অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদানের জন্য রাজনৈতিক চুক্তিতে পৌঁছেছি।’
রয়টার্সের খবরে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও চুক্তিটি এগিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জি-৭ দেশগুলো ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, ইউক্রেনকে অর্থায়নের জন্য রাশিয়ার আটকে থাকা সম্পদ থেকে ৫০ বিলিয়ন ডলার অবমুক্ত করা হবে।
এই অর্থ ইউক্রেনকে দ্রুত অস্ত্র প্রদান থেকে শুরু করে দেশটির শক্তি অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করতে ব্যবহার করা হবে।

আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে না বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।
১ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত আইআইটি বোম্বেতে ২০ বছর বয়সী এক দলিত শিক্ষার্থী আত্মহত্যা করে মারা যান কিছুদিন আগে। সেই ঘটনার পর তাঁর সহশিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ’—বিষয়ে ন্যাশনাল টাস্ক ফোর্সের
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তেল চুক্তি সম্ভবত ‘এখন পর্যন্ত করা সবচেয়ে বড় চুক্তি।’ এই চুক্তির প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেছেন, ‘লুটের মাল বিজয়ীরাই পায়।’ হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ যেতে প্রস্তুত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর তিনি এই কথা জানান। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আরও সতর্ক করে বল
৫ ঘণ্টা আগে