রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা শহর ইজিয়ামে গণকবর খুঁজে পেয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। সেখান থেকে ৪৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন আঞ্চলিক পুলিশ কর্মকর্তা স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ কর্মকর্তা বলেছেন, উদ্ধার করা মরদেহগুলো রুশ বাহিনীর কামানের গোলা ও বিমান হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
খারকিভ অঞ্চলের প্রধান পুলিশ তদন্ত কর্মকর্তা সেরহি বলভিনভ স্কাই নিউজকে বলেছেন, ‘প্রতিটি মরদেহের ফরেনসিক তদন্ত করা হবে। এটি একটি বড় শহরের অন্যতম বড় গণকবর। এখানে ৪৪০টি মরদেহ এক সঙ্গে সমাধিস্থ করা হয়েছিল। কেউ মারা গেছেন কামানের গোলার আঘাতে, কেউ মারা গেছেন বিমান হামলার শিকার হয়ে।’
এ সপ্তাহের শেষের দিকে হাজার হাজার রুশ সেনা ইজিয়াম শহর ছেড়ে পালিয়ে গেছে বলেও জানান তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ গণহত্যার জন্য রুশ বাহিনীকে দায়ী করেছেন। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে যুদ্ধ শুরু করে রুশ বাহিনী। যুদ্ধের শুরুর দিকে কিয়েভের উপকণ্ঠ বুচাতে রুশ বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, তার সঙ্গে ইজিয়ামের হত্যার তুলনা করেছেন জেলেনস্কি। এরই মধ্যে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা যুদ্ধাপরাধের জন্য রুশ বাহিনীকে অভিযুক্ত করেছে।
জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘রাশিয়া সব জায়গায় লাশ ফেলে পালিয়ে যাচ্ছে। তাদেরকে অবশ্যই দায়ী করা উচিত।’
তবে রাশিয়া এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। ক্রেমলিনের দাবি, রুশ বাহিনী কখনোই বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলা করে না। যুদ্ধাপরাধ করার প্রশ্নই ওঠে না।

কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা-ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। শনিবার (২২ আগস্ট) দক্ষিণ কলকাতার বেহালায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়...
৩৩ মিনিট আগে
যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিমানবাহিনীর একটি দল গতকাল শুক্রবার মিসরে পৌঁছেছে। ‘ঈগলস অব সিভিলাইজেশন-২০২৬’ নামে এই মহড়া আগামী মাস পর্যন্ত চলবে। এটি চীন ও মিসরের বিমানবাহিনীর মধ্যে দ্বিতীয় যৌথ মহড়া...
২ ঘণ্টা আগে
ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের সামরিক বাহিনীর (পিপলস লিবারেশন আর্মির) অনুপ্রবেশের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বিজেপির জ্যেষ্ঠ সংসদ সদস্য তাপির গাও। তিনি জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) সংলগ্ন সীমানায় চীনা অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দেওয়া সতর্কবার্তাকে...
২ ঘণ্টা আগে
এক সময় হাজার ফুট উঁচুতে উড়োজাহাজে যাত্রীদের সেবা দিতেন এয়ার ইন্ডিয়ার সাবেক এয়ার হোস্টেস নেহা পচিশিয়া। সেখান থেকে তাঁর পুলিশ কর্মকর্তা হয়ে ওঠার গল্পটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখা হতো। তবে সাফল্যের এক দশক পর সেই পরিচিতি ঢেকে গেছে গুরুতর এক অপরাধের অভিযোগে...
৬ ঘণ্টা আগে