শুধু যুক্তরাজ্যেই এক বছরে মানুষের ২০ লাখ বছর কেড়ে নেয় ক্যানসার। ক্যানসার রোগীদের মৃত্যুর হার ও বয়স বিবেচনা করে এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
যুক্তরাজ্যে প্রতিবছর ক্যানসারে যেসব মানুষ মারা যায়—দেশটির গড় আয়ু থেকে তাদের মৃত্যুকালীন বয়স বাদ দিয়ে ঝরে পড়া বছরের পরিসংখ্যান তুলে ধরেছেন গবেষকেরা।
আজ বুধবার ব্রিটিশ গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ক্যানসার আক্রান্ত মানুষের মৃত্যু ও বয়স নিয়ে গবেষণাটি পরিচালনা করেছেন লন্ডনের কিংস কলেজ ও কুইন মেরি ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা। মূলত ১৯৮৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৭ ধরনের ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে যেসব মানুষ প্রাণ হারিয়েছে, তাদের তথ্য বিশ্লেষণ করেছে বিশেষজ্ঞ দলটি।
গবেষকেরা জানান, তাঁদের পর্যবেক্ষণ করা ৩০ বছরের মধ্যে প্রথম পাঁচ বছর অর্থাৎ ১৯৮৮ থেকে ১৯৯২ সালের মধ্যে যুক্তরাজ্যে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় ২২ লাখ মানুষ মারা গেছে। আর শেষ পাঁচ বছর অর্থাৎ ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ক্যানসারে মারা গেছে প্রায় ২৩ লাখ মানুষ। এ হিসাবে গত শতকের আশির দশকের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে ক্যানসারে মৃত্যুর হার বেশি দেখালেও গবেষকেরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনায় নিলে ক্যানসারে মৃত্যুর হার অতীতের তুলনায় অনেক কমে এসেছে। এ হিসেবে উল্লেখিত ৩০ বছরের মধ্যে ক্যানসারে মৃত্যুর হার ১৫ শতাংশ কমেছে।
গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে ফুসফুস ক্যানসারই সবচেয়ে বড় প্রাণঘাতী। এই ক্যানসার এককভাবে প্রতিবছর দেশটির মানুষের ৫ লাখ বছরেরও বেশি কেড়ে নিচ্ছে। এরপরের অবস্থানেই রয়েছে অন্ত্রের ক্যানসার। বছরে দেশটির মানুষের গড়ে ২ লাখ ১৩ হাজার বছর কেড়ে নিচ্ছে এই ক্যানসার। তৃতীয় অবস্থানে থাকা স্তন ক্যানসার কেড়ে নিচ্ছে বছরে ১ লাখ ৯৭ হাজার বছর।
গবেষকদের তথ্যমতে, যুক্তরাজ্যে জরায়ুর ক্যানসারে আক্রান্তের হার অতীতের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় কমেছে। ১৯৮৮ সালে দেশটিতে ৪৩ হাজার ৬০০ মানুষ এই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, আর ২০১৭ সালে আক্রান্ত হয়েছেন মাত্র ২১ হাজার ৮০০ মানুষ। এর জন্য আগের চেয়ে স্বাস্থ্য পরীক্ষা উন্নত হওয়ার বিষয়টিকে কৃতিত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
অন্য ক্যানসারের মধ্যে দেশটিতে পাকস্থলী ক্যানসারের হার কমেছে প্রায় ৫৯ শতাংশ পর্যন্ত এবং স্তন ক্যানসার কমেছে ৩৯ শতাংশ।
এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি ব্রিটিশ জার্নাল অব ক্যানসারে প্রকাশিত হয়েছে। গবেষকেরা বলছেন, একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে তাঁরা ক্যানসারের প্রভাব তুলে ধরেছেন।

ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে ‘নন-ওয়ার্কিং রয়্যাল’ হিসেবে তাঁদের অবস্থান স্পষ্ট করে দেওয়ায় কিছুটা বিস্মিত হয়েছেন এই দম্পতি। সম্প্রতি সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরে আসার পরই এমন বার্তা পেলেন তাঁরা।
১ ঘণ্টা আগে
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের বার্ষিক বেতন প্যাকেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর বার্ষিক পারিশ্রমিক ১৪ লাখ সিঙ্গাপুর ডলার বা প্রায় ১১ লাখ মার্কিন ডলার বাড়বে।
১ ঘণ্টা আগে
প্রাণঘাতী বন্যায় নেপাল বিপর্যস্ত। পেরিয়ে গেছে দুই সপ্তাহ। নিখোঁজদের সন্ধান এখনো চলছে। নিখোঁজ স্বজনদের বিষয়ে তথ্য জানতে এবং অনুসন্ধান কার্যক্রম জোরদারের আহ্বান জানাতে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারস্থ হয়েছেন। কিন্তু তাঁদের কেউ কেউ সেখানে বিদ্বেষপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার সবচেয়ে ধনী হার্তোনো পরিবার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়া ও প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সরকারের বিভিন্ন নীতিতে অনিশ্চয়তা বাড়ার মধ্যে বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে। সিঙ্গাপুর ও লন্ডনে থাকা পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় নয়টি প্রতিষ্ঠান ইতোমধ্যে অন্তত ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বিদেশে
৩ ঘণ্টা আগে