যুক্তরাজ্যের লন্ডনে এবার অন্তত ১ লাখ ৬৭ হাজার মানুষ গৃহহীন অবস্থায় বড়দিন কাটাবেন। যুক্তরাজ্যের আশ্রয়ণ সংস্থা শেল্টারের তথ্য অনুসারে, এই আশ্রয়হীনদের ৮২ হাজারই শিশু।
বিবিসির প্রতিবেদন অনুসারে, লন্ডনে প্রতিবছর ১১ শতাংশ হারে আশ্রয়হীনতা বাড়ছে বলে শেল্টারের নতুন তথ্যে উঠে এসেছে।
সামাজিক আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দ ও অনুদান ক্রমাগত কমে যাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেন দাতব্য সংস্থাটির প্রধান নির্বাহী পলি নিটে।
সরকার বলছে, আশ্রয়হীনতা মোকাবিলায় সরকার ২৫৪ কোটি ৪২ লাখ ডলার ব্য়য় করছে।
শেল্টার বলছে, সরকারিভাবে আশ্রয়হীনতার সংখ্যা ও ফ্রিডম অব ইনফরমেশনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, লন্ডনে প্রতি ৫৩ জনে একজন গৃহহীন। প্রতিবেদন অনুসারে, গত এক বছরে ফুটপাতে বা রাস্তায় ঘুমানো মানুষের সংখ্যা ৩৪ শতাংশ বেড়েছে। এমনকি ১ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ অস্থায়ী আশ্রয়ে থাকছে।
দাতব্য সংস্থাটি বলছে, লন্ডনের নিউহ্যামে সবচেয়ে বেশি আশ্রয়হীন মানুষ রয়েছে। সেখানে প্রায় ১৭ হাজার ২০০ মানুষই গৃহহীন। এরপরই রয়েছে ওয়েস্ট মিনিস্টার। সেখানে প্রায় ৮ হাজার ও হ্যাকনিতে ৭ হাজার ৯০০ মানুষ গৃহহীন।
শেল্টার প্রধান নিটে বলেন, ‘বড়দিনে কেউই আশ্রয়হীন থাকতে চায় না। তবে এ বছর লন্ডনের ১ লাখ ৬৭ হাজার মানুষই এ সময়টা কাটাবে কোনো ছোট হোস্টেল রুমে বা তীব্র ঠান্ডায় কারও দরজার সামনে। জরুরি আশ্রয় ব্যবস্থার বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’ তিনি সরকারকে এ জরুরি পরিস্থিতি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।
এ বিশ্লেষণটি ‘রেকর্ড করা আশ্রয়হীনতার সবচেয়ে বিস্তৃত বিবরণ’ বলে উল্লেখ করেছে শেল্টার। তবে, প্রকৃত গৃহহীনের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
নিউহ্যাম সিটি কাউন্সিল বলছে, তারা বর্তমান আবাসন সংকটে গৃহহীনদের সহায়তার জন্য কাজ করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি ‘ব্যাপকভিত্তিক গৃহহীন সাড়াদান কর্মসূচি’ চালু করেছে।

কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ১৮৬ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের ওই উড়োজাহাজটি চেন্নাইয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
৮ মিনিট আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। আজ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার মহাঅষ্টমীর দিন রাজ্যজুড়ে কোনো মদের দোকান ও বার খোলা রাখা যাবে না। পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম পুরোপুরি নিষিদ্ধ করা হয়ে
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। রাজা তৃতীয় চার্লসের পক্ষে পাঠানো এক চিঠিতে তাঁদের বর্তমান অবস্থান স্পষ্ট করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গত ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী তিন বছরে ইসরায়েল ত্যাগ করেছেন প্রায় ১ হাজার ৪০০ জন চিকিৎসক। এক দশক আগের তুলনায় চিকিৎসকদের এই দেশত্যাগের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৪ শতাংশ বৃদ্ধি)। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে...
১ ঘণ্টা আগে