
কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ৬টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির জেরে সাময়িকভাবে ফ্লাইট ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে পরে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট কানাডা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) এই হুমকির পর অটোয়ার ম্যাকডোনাল্ড-কার্টিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরছে।
তবে মন্ট্রিয়লের পিয়েরে এলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
কানাডার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা নেভ কানাডা এক বিবৃতিতে জানায়, তাদের বেশ কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট স্থানগুলো থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এফএএ জানায়, বোমা হামলার হুমকি থেকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ট্রান্সপোর্ট কানাডা এক বিবৃতিতে বলেছে, তারা বিমানবন্দর কর্তৃপক্ষ, নেভ কানাডা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে করে কাজ করছে, যেন পরিস্থিতি বিবেচনা করে যাত্রী, কর্মী এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা যায়।
সংস্থাটি আরও জানায়, আজ সকালে ঘটে যাওয়া ঘটনার কারণে আগামী কয়েক ঘণ্টা ফ্লাইট বিলম্বিত হতে পারে। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, অটোয়া থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলো গড়ে ৬৫ মিনিট বিলম্বে ছাড়ছে। এদিকে অটোয়া পুলিশ সার্ভিস এক্সের এক পোস্টে জানিয়েছে, তারা অটোয়া বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে তদন্ত করছে।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইহুদি বসতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইসরায়েলি দুই ভাই এলিয়াভ ও হারেল ‘কোকো’ লিবি। তাঁদের মালিকানাধীন লিবি কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠান পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিগুলোর জন্য দ্রুত স্থাপনযোগ্য ভবন তৈরি করছে।
৫ ঘণ্টা আগে
যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও ইসরায়েলবিরোধী বিভিন্ন পদক্ষেপের জেরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চারটি ‘পাল্টা পদক্ষেপ’ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর জানিয়েছেন, জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে।
৬ ঘণ্টা আগে
পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের ‘জাতিগত নিধন’ চলছে এবং এতে ইসরায়েল সরকারের নীরব সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। একই সঙ্গে পশ্চিমতীরের ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে গোপনে নির্মাণ করা একটি পারমাণবিক চুল্লি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। চুল্লিটি চালু হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহারের উপযোগী বিভাজ্য পদার্থ উৎপাদন করা সম্ভব হতো বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।
৮ ঘণ্টা আগে