
সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি হাসপাতালের কার্যক্রম চলছে কাগজে–কলমে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উত্তর–পশ্চিম ইংল্যান্ডের হাসপাতালটির আইটি সিস্টেম গত মঙ্গলবার থেকে বন্ধ আছে। এই অবস্থায় দেশটির স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষ কাগজে–কলমে কাজ চালানোর নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
সাইবার হামলার শিকার ওয়িরাল ইউনিভার্সিটি টিচিং হাসপাতাল বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তবে প্রযুক্তির পরিবর্তে কাগজ ব্যবহার করা হচ্ছে। সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আক্রান্ত সিস্টেমগুলো আলাদা করা হয়েছে। এর ফলে কিছু আইটি সিস্টেম বন্ধ রাখতে হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা জাতীয় সাইবার নিরাপত্তা সেবার সাহায্যে বিষয়টি সমাধানের চেষ্টা করছি, যাতে যত দ্রুত সম্ভব স্বাভাবিক সেবায় ফিরে যাওয়া সম্ভব হয়।’
ব্রিটিশ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) পরিচালিত হাসপাতালটি সাইবার হামলার বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, তাদের ডিজিটাল সিস্টেমটি র্যানসামওয়্যার আক্রমণের শিকার হয়েছে।
এনএইচএস ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়, যেসব রোগীর অ্যাপয়েন্টমেন্ট বা চিকিৎসকের সঙ্গের সাক্ষাতের সময় নেওয়া ছিল, তাদের সেবা দেওয়া হচ্ছে। তবে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে হবে।
গত সোমবার সন্ধ্যায় ঘটনাটি প্রথম প্রকাশিত হয়। অবস্থা গুরুতর না হলে বা রোগী মুমূর্ষু না হলে সাইবার হামলার শিকার হাসপাতালের জরুরি বিভাগে যেতে নিরুৎসাহিত করা হয়। হাড় ভাঙা ও জয়েন্টের সমস্যার মতো গুরুতর আঘাতের জন্য হাসপাতালটির জরুরি চিকিৎসা কেন্দ্রে (ইউটিসি) দেখাতে বলছে এনএইচএস।
এছাড়া জরুরি পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে এবং সাধারণ স্বাস্থ্য সমস্যার জন্য ১১১ নম্বরে ফোন করতে বলা হয়েছে। এর বাইরে কাছাকাছি জরুরি চিকিৎসা কেন্দ্রে বা সাধারণ স্বাস্থ্যসেবা চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
২ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৩ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
৪ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
৪ ঘণ্টা আগে