যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে আলাপ করার অল্প সময় পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় মোদি পুতিনকে বলেছেন, তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়টিকে সমর্থন করেন। আজ মঙ্গলবার দুই নেতার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের ৭৩ বছর বয়সী প্রধানমন্ত্রী রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। পাশাপাশি চীনের বিরুদ্ধে দাঁড়িয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গেও সমানতালে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে তিনি মূলত পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্য একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। নয়া দিল্লি ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে আক্রমণ চালায় রাশিয়া। কিন্তু শুরু থেকেই এই আক্রমণের বিপরীতে রাশিয়ার সুস্পষ্ট নিন্দা এড়িয়ে গেছে। পরিবর্তে উভয় পক্ষকে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের পার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছে।
নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা টুইটে নরেন্দ্র মোদি বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ‘রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে মত বিনিময় করেছেন’। এ ছাড়া তিনি জানিয়েছেন, পুতিনের সঙ্গে তিনি ‘সাম্প্রতিক ইউক্রেন সফরের বিষয়ে তাঁর অন্তর্দৃষ্টিও’ শেয়ার করেছেন। তিনি বলেছেন, তিনি ‘সংঘাতের দ্রুত, স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের বিষয়টি সমর্থন করার জন্য ভারতের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’
সম্প্রতি মস্কো সফরে গিয়ে পুতিনকে আলিঙ্গন করেন নরেন্দ্র মোদি। বিষয়টি ইউক্রেনীয় নেতাদের ক্ষুব্ধ করে। সেই বিষয়টি মাথায় নিয়েই গত সপ্তাহের শুক্রবার তিনি কিয়েভ যান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেন, ‘যুদ্ধক্ষেত্রে কোনো সমস্যার সমাধান করা উচিত নয়।’
মোদি-পুতিন ফোনালাপের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জো বাইডেনের সঙ্গে ফোনালাপের মাত্র একদিন পর পুতিনের সঙ্গে কথা বলেছেন মোদি। এই ফোনালাপে মোদি নয়া দিল্লির ‘সংলাপ ও কূটনীতির’ পক্ষে ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
ভারত ও রাশিয়া স্নায়ুযুদ্ধের পর থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। যার ফলে ক্রেমলিন দক্ষিণ এশিয়ার দেশটির প্রধান অস্ত্র সরবরাহকারী হয়ে উঠেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর ভারত রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে। যা নাটকীয়ভাবে রুশ অর্থনীতিকে পুনর্গঠিত করেছে। মজার ব্যাপার হলো—ভারত রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও পশ্চিমা জোট কোয়াডেরও অংশ। ভারত ছাড়া যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া এই জোটের অংশীদার।

ভারতের রাজনীতিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলন নতুন মাত্রা যোগ করেছে। এরপরেই পাটনার বাঁকিপুর বিধানসভা উপনির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বিজেপি শিবিরে। কারণ এই নির্বাচন এখন বিজেপির মর্যাদার লড়াই, জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের রাজনৈতিক প্রভাবের পরীক্ষা...
১ ঘণ্টা আগে
শিখ সাম্রাজ্যের শেষ মহারাজা দুলীপ সিংহের জীবন ছিল রাজকীয় ঐতিহ্য, নির্বাসন, পরিচয়ের সংকট এবং মানবিকতার এক অনন্য উপাখ্যান। মাত্র পাঁচ বছর বয়সে তিনি উত্তরাধিকারসূত্রে শিখ মহারাজার উপাধি পেলেও ১৮৪৯ সালে ব্রিটিশদের হাতে শিখ সাম্রাজ্য বিলুপ্ত হওয়ার পর তাঁকে নির্বাসনে পাঠানো হয় ব্রিটেনে।
১ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে দুটি মসজিদ, বেশ কিছু গাড়ি ও কৃষিজমিতে ইসরায়েলি বসতকারীরা আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই ঘটনায় অঞ্চলটিতে চলমান উত্তেজনা আরও বেড়েছে। পশ্চিমতীরের তাল গ্রামের কাছাকাছি এই হামলার ঘটনা ঘটল ইসরায়েলি বসতকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই
২ ঘণ্টা আগে
ব্রিটেনের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভিন্নমত পোষণ করতে এবং তাঁকে প্রকাশ্যে সমালোচনা করতে প্রস্তুত রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় কোনো একান্ত সাক্ষাৎকারে বিবিসিকে তিনি এ কথা
৩ ঘণ্টা আগে