যুক্তরাজ্যে ছেলেশিশুদের মধ্যে অটিজম এবং এডিএইচডি বাড়ছে। এই দশকের শেষ নাগাদ দেশটির প্রায় ১০ লাখ প্রতিবন্ধী শিশুকে স্বাস্থ্যসুবিধা দেওয়া হবে। যুক্তরাজ্যর সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (ডিডব্লিউপি) প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০২৮-২৯ সালে প্রতিবন্ধী ভাতা (ডিএলএ) প্রাপ্ত ১৮ বছরের কম বয়সীদের সংখ্যা ৯ লাখ ৪৮ হাজারে গিয়ে দাঁড়াবে, যা করোনা মহামারির আগের সময়ের চেয়ে দ্বিগুণ এবং ১৪ শিশুর মধ্যে প্রায় একজন প্রতিবন্ধী।
ডিডব্লিউপির ভবিষ্যদ্বাণীতে আরও দেখা গেছে, সব বয়সী লোকেদের স্বাস্থ্য এবং প্রতিবন্ধী ভাতার জন্য করদাতাদের বছরে ১ হাজার কোটি পাউন্ডের বেশি টাকা সরকারকে দিতে হচ্ছে। সামগ্রিকভাবে ভাতা প্রদান বৃদ্ধির ৫০ শতাংশই শিশু এবং কর্মক্ষমদের পেছনে ব্যয় করা হয়।
প্রতিবন্ধিতা বৃদ্ধি প্রাপ্তবয়স্কদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং শিশুদের মধ্যে আচরণগত ব্যাধি ও শিখন সমস্যার সঙ্গে সম্পর্কিত।
দাবিকৃত অক্ষমতা বা স্বাস্থ্যগত অবস্থাসহ শিশুদের দেওয়া সুযোগ-সুবিধার মোট খরচ ২০২৮ সালের মধ্যে আজকের হিসাবে ৫৭০ কোটি পাউন্ড, যা লকডাউনের আগে ২৫০ কোটি পাউন্ড ছিল। একই সময়ে কর্মক্ষম বেকারদের পেছনে খরচ ৫০ কোটি পাউন্ড থেকে প্রায় ৮০০ কোটি পাউন্ডে দাঁড়াবে। এ ছাড়া পেনশনভোগীদের অতিরিক্ত ১ হাজার ৫৬০ কোটি পাউন্ড দেওয়া হবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক গত সপ্তাহে এই সমস্যা মোকাবিলায় পাঁচ দফা দাবি পেশ করে আরও বেশি লোককে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে তাঁর এই পদ্ধতিতে সহানুভূতির অভাব রয়েছে এমন দাবিকে প্রত্যাখ্যান করেছেন।
ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজের (আইএফএস) অর্থনীতিবিদ স্যাম রে-চৌধুরি বলেছেন, শিশুদের মধ্যে প্রতিবন্ধিত্ব বৃদ্ধি এবং ভাতা প্রদান দ্বিগুণ হলে ভবিষ্যতে এর বিরূপ প্রভাব পড়তে পারে। কারণ তাঁদের অনেকেরই কর্মে যোগদানের সম্ভাবনা নেই।

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী কয়েকজন নারী ব্রিটিশ পুরুষদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। তবে অনেকেই জানিয়েছেন, নিজেদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় তাঁরা এসব ঘটনার বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ বা ফৌজদারি মামলা করতে ভয় পান।
২ ঘণ্টা আগে
বাব এল-মান্দেব প্রণালিতে আরও শক্ত অবস্থানে ইরান-সমর্থিত হুতিরা। এ অবস্থায় মাত্র ২৪ ঘণ্টায় ইয়েমেন ছেড়ে জিবুতিতে পালিয়ে গেছে প্রায় ১ হাজার ৪০০ মানুষ। দেশটির অর্থনীতি ও অর্থ বিষয়ক মন্ত্রীর বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
২ ঘণ্টা আগে
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু ইউক্রেনের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই। আফ্রিকার সাহেল অঞ্চলের মরুভূমি, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলেও রুশ বাহিনীর বিরুদ্ধে নিজেদের সামরিক দক্ষতা কাজে লাগাচ্ছে ইউক্রেন।
২ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের ইয়াভাতমাল জেলায় একটি বার্ষিক মেলায় নাগরদোলায় চড়ার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ২৫ বছর বয়সী এক তরুণী। রাইডের ঘূর্ণমান অংশের সঙ্গে চুল পেঁচিয়ে গিয়ে তাঁর মাথার স্ক্যাল্প বা চামড়ার একটি বড় অংশ উপড়ে গেছে।
২ ঘণ্টা আগে