
ফ্রান্সের এভিয়ঁ-লে-বঁ শহরে চলতি সপ্তাহে জি৭ সম্মেলনে বিশ্বের নেতারা জড়ো হয়েছিলেন। আলোচনার কেন্দ্র ছিল নানা গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু। কিন্তু আনুষ্ঠানিক বৈঠক আর নীতিনির্ধারণী আলোচনা থেকে একটু দূরে ঘটে যাওয়া একটি মুহূর্তই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয়।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও একটি হালকা মেজাজের মুহূর্তের জন্ম দেন, যা দ্রুত সবার নজর কাড়ে এবং ভাইরাল হয়ে যায়। সম্মেলনের ঐতিহ্যগত দলীয় ছবির জন্য নেতারা একত্র হওয়ার আগে মেলোনি ও মোদিকে আন্তরিকভাবে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। মুহূর্তটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু তাতে ছিল পরিচিত উষ্ণতা ও সহজাত আকর্ষণ।
নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে বলতে শোনা যায়, ‘আবার দেখা হয়ে ভালো লাগছে।’ এরপর রসিকতা করে তিনি বলেন, ‘আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি।’
মনে হচ্ছিল, বহুল আলোচিত ‘মেলোডি’ (Melodi) ট্রেন্ডের কথা মাথায় ছিল প্রধানমন্ত্রী মোদিরও। তিনি যেন ইনস্টাগ্রামে তাঁদের জনপ্রিয়তার বিষয়টি ইঙ্গিত করেই কিছু বলেন। জবাবে মেলোনি হাস্যরসের সুরে বলেন, ‘হ্যাঁ! হ্যাঁ! আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত।’
‘মেলোদি’ নামে আলোচনা শুরু হয় ইন্টারনেটের একটি মজার রসিকতা হিসেবে, সেটিই ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমের এক বৈশ্বিক ঘটনায় পরিণত হয়। মেলোদি নামটি এসেছে মোদির মেলোনির পদবির সংমিশ্রণ থেকে। গত তিন বছরে এটি অনলাইনে একটি সহজে চেনা ব্র্যান্ডে পরিণত হয়েছে। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে মেলোনির পোস্ট করা একটি সেলফি থেকেই এই প্রবণতার বড় উত্থান ঘটে। ইতালির প্রধানমন্ত্রী তখন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন ‘Good friends at COP 28 #Melodi.’
এরপরই হ্যাশট্যাগটি দ্রুত ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা এটি নিয়ে তৈরি করেন মিম, ফ্যান এডিট এবং নানা ধরনের হাস্যরসাত্মক পোস্ট। এর পর থেকে মেলোনি ও মোদির প্রায় প্রতিটি সাক্ষাৎই নতুন করে ইন্টারনেটে আলোচনার ঢেউ তোলে। জি৭ সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন কিংবা দ্বিপক্ষীয় বৈঠক, প্রায় প্রতিবারই ‘মেলোদি’ হ্যাশট্যাগটি আবার সামনে এসেছে।
এই বৈশ্বিক ট্রেন্ডে নতুন মাত্রা যোগ হয় গত মাসে প্রধানমন্ত্রী মোদির রোম সফরের সময়। সে সময় ভারতের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে উপহার দেন এক প্যাকেট ‘Melody’ টফি। অনেকেই এটিকে ‘মেলোদি’ ফেনোমেননের প্রতি প্রধানমন্ত্রী মোদির সবচেয়ে মিষ্টি স্বীকৃতি হিসেবে দেখেছেন। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নীল রঙের বন্দগালা স্যুট পরা প্রধানমন্ত্রী মোদি টফির প্যাকেটটি তুলে দিচ্ছেন সাদা স্যুট পরা মেলোনির হাতে। হাসিমুখে মেলোনি তাঁকে ধন্যবাদ জানান।
ভিডিও ক্লিপে মেলোনিকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য একটি উপহার এনেছেন...খুব, খুব ভালো টফি।’ এরপর দুজনকে একসঙ্গে হাসতে দেখা যায়। ভিডিওটি খুব দ্রুতই ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলে। অনলাইনে প্রকাশের ছয় ঘণ্টার মধ্যেই এটি ১০ কোটির বেশি ভিউ অতিক্রম করে। বর্তমানে ভিডিওটিতে ১ কোটি ৩০ লাখের বেশি লাইক রয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৭ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১২ ঘণ্টা আগে