উত্তর মেসিডোনিয়ায় করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
উত্তর মেসিডোনিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপস টুইট বার্তায় বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। উত্তর পূর্বাঞ্চলীয় টেটোভোর একটি করোনা ক্লিনিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উত্তর মেসিডোনিয়ার স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে দমকল বাহিনীকে অগ্নিকাণ্ডের বিষয়ে অবগত করা হয়। আগুন নেভাতে ৪৫ মিনিটের মতো সময় লাগে।
উত্তর মেসিডোনিয়ার জনসংখ্যা প্রায় ২০ লাখ। দেশটিতে সম্প্রতি করোনার সংক্রমণ বেড়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ১০০ জন।

প্রায় ৮৮ দিন বন্ধ থাকার পর ইরানে আবারও আংশিকভাবে চালু হয়েছে ইন্টারনেট। সংযোগ ফিরলেও সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় আনন্দের চেয়ে বেশি উঠে এসেছে ক্ষোভ, হতাশা ও অনিশ্চয়তার ছবি।
২ ঘণ্টা আগে
চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার জন্য ৬০ দিনের একটি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা।
২ ঘণ্টা আগে
নেতানিয়াহু বলেন, ‘আমরা এখন গাজা উপত্যকার ৬০ শতাংশ এলাকা নিজেদের দখলে নিয়েছি। আগে আমরা ৫০ শতাংশে ছিলাম, সেখান থেকে ৬০ শতাংশ হয়েছে। আমার নির্দেশ হলো ধাপে ধাপে ৭০ শতাংশ পর্যন্ত এগোনো। আপাতত সেখান থেকেই শুরু করা হোক।’
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে ইরান প্রস্তাবিত টোল আদায় ব্যবস্থায় যদি মিত্র দেশ ওমান সহযোগিতা করে, তবে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
৩ ঘণ্টা আগে