চেক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় শহর অস্ট্রাভাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা বিস্ফোরিত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, খননকাজের সময় এক ব্যক্তি বোমাটি কাটার সময় সেটি বিস্ফোরিত হয়।
টুইটারে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মৃত ব্যক্তি বোমটিকে নর্দমার পাইপ ভেবে কাটতে গেলে সেটি বিস্ফোরিত হয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিহত ব্যক্তির বয়স ৪৯। আর আহত ব্যক্তির বয়স ৩১। তিনি মাথায় হালকা আঘাত পেয়েছেন।
বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ৫০ জনকে সরিয়ে নিয়েছে।
পুলিশের মুখপাত্র ইভা মিচালিকোভা এএফপিকে বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে পারি এটি বিমান থেকে ফেলা একটি বোমা ছিল।’
উত্তর-পূর্ব চেক প্রজাতন্ত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ ও বোমা প্রায়ই পাওয়া যায়।
গত বছর অবিস্ফোরিত বোমার কারণে চেক প্রজাতন্ত্রের পুলিশ তিনবার শতাধিক লোককে সরিয়ে নিয়েছিল।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৫ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৫ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৬ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
৮ ঘণ্টা আগে